ইসরায়েলের আকাশে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি আইডিএফ’র

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬

ইসরায়েলের আকাশে ইয়েমেনি একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। বুধবার (২৫ ডিসেম্বর) ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করলে সেটি প্রতিহত করে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

একটি বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, এ সময় সাইরেন সক্রিয় করা হয়েছিল।

একটি বিবৃতিতে ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে, সুরক্ষিত স্থানে সরে যাওয়ার সময় প্রায় নয়জন আহত হওয়ার খবর পেয়েছে তারা।

সামাজিত যোগাযোগমাধ্যম এক্স-এ করা একটি পোস্টে আইডিএফ বলেছে, ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার কারণে এক সপ্তাহের মধ্যে ৫ম বারের মতো লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

ইরান-সমর্থিত হুথিরা বারবার ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে হামলা করছে তারা।

/এএকে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী