আসাদের পতনের পর বাড়ি ফিরেছে ৩১ হাজার সিরিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে প্রায় ৩১ হাজার সিরিয়ান বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন প্রতিবেশী তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া। শুক্রবার (২৭ ডিসেম্বর) স্থানীয় টিজিআরটি নিউজ চ্যানেলকে তিনি বলেন, এই সিরিয়ানরা এতো দিন তুরস্কে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা তুরস্ক থেকে ফিরে গেছেন তাদের সংখ্যা ৩০ হাজার ৬৬৩। তাদের মধ্যে ৩০ শতাংশ তুরস্কেই জন্মগ্রহণ করেছেন।

এর আগে মঙ্গলবার ইয়েরলিকায়া রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলুকে বলেন, ২০২৫ সালের প্রথমার্ধে দেশে ফিরে যাওয়া সিরিয়ানরা তিনবার তুরস্কে আসা-যাওয়ার অনুমতি পাবেন।

আল-আসাদের পতনের ছয় দিন পর গত ১৪ ডিসেম্বর তুরস্কের দামেস্ক দূতাবাস পুনরায় চালু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,শিগগিরই সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পোতেও অভিবাসন ব্যবস্থাপনা অফিস খুলবে তুরস্ক। আলেপ্পোতে তুরস্কের কনস্যুলেট জেনারেলও কয়েক দিনের মধ্যেই পুনরায় চালু হবে।

তুরস্কে বসবাসকারী বেশিরভাগ শরণার্থী এই শহর থেকেই গিয়েছিল।  

এদিকে রাজধানী দামেস্ক ও অন্যান্য স্থানে সিরিয়ার জনগণ আল-আসাদের প্রায় ২৫ বছরের শাসনামল ও ১৩ বছরের গৃহযুদ্ধে নিহত ও কারাবন্দিদের স্মরণে একটি দিন পালন করেছেন।

/এস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের