রাশিয়ার তৈরি সুখই-৩৫ যুদ্ধবিমান কিনেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫, ১৯:৪৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৯:৪৪

রাশিয়ার তৈরি সুখই-৩৫ যুদ্ধবিমান ইরান কিনেছে বলে জানিয়েছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর এক শীর্ষ কমান্ডার আলি শাদমানি। সোমবার (২৭ জানুয়ারি) স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এই প্রথমবার কোনও ইরানি কর্মকর্তা সুখই-৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়টি নিশ্চিত করলেন। তবে, আলি শাদমানি যুদ্ধবিমানগুলোর সংখ্যা বা সেগুলো ইতোমধ্যে ইরানে পৌঁছেছে কিনা, তা স্পষ্ট করেননি।

খাতাম-আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের উপ-সমন্বয়ক শাদমানি বলেছেন, আমাদের আকাশ, স্থল ও নৌবাহিনীকে শক্তিশালী করার প্রয়োজনে সামরিক সরঞ্জাম কেনা হয়। সামরিক সরঞ্জাম তৈরির প্রক্রিয়াও ত্বরান্বিত হয়েছে।

গত নভেম্বরে ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছিল, রাশিয়ার যুদ্ধবিমান কেনার বিষয়ে তেহরান চুক্তি চূড়ান্ত করেছে।

এ মাসের শুরুতে ইরান ও রাশিয়া একটি বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে। যদিও সেখানে অস্ত্র সরবরাহের বিষয়ে কিছু উল্লেখ ছিল না, তবে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।

ইরানের বিমানবাহিনীতে বর্তমানে মাত্র কয়েক ডজন স্ট্রাইক এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে রয়েছে রুশ বিমান এবং ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র থেকে কেনা পুরোনো মডেলের যুদ্ধবিমান।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের