দুই ইসরায়েলি জিম্মি মুক্ত, একজন মুক্তির অপেক্ষায়

আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৪

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দুই ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। তৃতীয়জনকে অন্য একটি স্থানে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে। শনিবার (১ ফেব্রুয়ারি) টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, দক্ষিণ গাজা শহর খান ইউনিসে দুই পুরুষ জিম্মি অফের ক্যালদেরন ও ইয়ারদেন বিবাসকে রেডক্রস কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন-ইসরায়েলি দ্বৈত নাগরিক কিথ সিগেলকে শনিবার আরেকটি স্থানে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে। তিন জিম্মির সবাই পুরুষ। এই জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলও তার দেশের কারাগারে বন্দী আরও কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেবে।

এটি ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে জিম্মি বিনিময়ের সর্বশেষ ধাপ। সম্প্রতি নিজেদের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় এমন বন্দিবিনিময় করছে ইসরায়েল ও হামাস।

হামাস জানিয়েছে, ইসরায়েল ১৮২ জন ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে মুক্তি দেবে।

যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে মুক্তি পাওয়ার কথা ছিল এমন ৩৩ জন জিম্মির মধ্যে সতেরো জনকে ৪০০ ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তির বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে।

চুক্তির দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট ৬০ জনেরও বেশি জিম্মির মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের চুক্তি নিয়ে মঙ্গলবারের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

এই ছয় সপ্তাহের যুদ্ধবিরতি মিশর ও কাতারের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে সম্পন্ন হয়েছে। যদিও উভয় পক্ষ একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে, তবুও যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি