স্পেনে ইউক্রেনের সাবেক রুশপন্থি রাজনীতিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৫, ২১:২৪আপডেট : ২১ মে ২০২৫, ২২:২৭

স্পেনের মাদ্রিদে একটি স্কুলের সামনে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ইউক্রেনের রাশিয়াপন্থি সাবেক রাজনীতিক আন্দ্রিই পোর্টনভ নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মাদ্রিদের অভিজাত পোজুয়েলো দে আলারকন এলাকায় অবস্থিত আমেরিকান স্কুলের প্রধান ফটকের সামনে বুধবার সকালে ঘটনাটি ঘটেছে। পোর্টনভ গাড়িতে ওঠার সময় একাধিক বন্দুকধারী তাকে মাথা ও শরীরে একাধিকবার গুলি করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে (জিএমটি ০৭টা ১৫ মিনিট) জরুরি নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা গুলি চালানোর পর পাশের জঙ্গলঘেরা এলাকায় পালিয়ে যায়।

স্কুলটির এক শিক্ষার্থী ১৭ বছর বয়সি তিমুর আয়াওকুর বার্তা সংস্থা এপিকে বলেন, ক্লাস শুরুর প্রায় ২০ মিনিট পর আমরা জানতে পারি গুলি চলেছে। প্রথমে ভেবেছিলাম মহড়া হচ্ছে।

তিমুরের মা এলিনা আয়াওকুর জানান, আমি ভিকটিমকে চিনতাম, যদিও খুব ঘনিষ্ঠ নই। শুনে হতবাক হয়ে গিয়েছিলাম—এমন ঘটনা এখানে ঘটে কীভাবে? তার একটি ছেলে চতুর্থ শ্রেণিতে পড়ে।

আন্দ্রিই পোর্টনভ ইউক্রেনের সাবেক রাশিয়াপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের ইউক্রেন বিপ্লবের সময় প্রতিবাদকারীদের দমন করতে যেসব বিতর্কিত আইন প্রণয়ন করা হয়, তাতে পোর্টনভ সক্রিয় ভূমিকা রাখেন। বিপ্লবের পর ইয়ানুকোভিচ ও পোর্টনভ রাশিয়ায় পালিয়ে যান।

তাদের বিরুদ্ধে ইউক্রেনে রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির অভিযোগে তদন্ত হয়। যদিও ২০১৫ সালে ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞা ও অভিযোগ পরে তুলে নেওয়া হয়।

২০২১ সালে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, পোর্টনভ ঘুষের মাধ্যমে ইউক্রেনের বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ব্যাপক সম্পর্ক গড়ে তোলেন।

২০১৯ সালে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শাসনামলে ইউক্রেনে ফিরলেও ২০২২ সালে রাশিয়া পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করলে দেশ ছেড়ে পালিয়ে যান পোর্টনভ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর স্পেনে রুশ ও ইউক্রেনীয় নাগরিকদের সম্পৃক্ততায় একাধিক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ২০২২ সালে স্পেনে ছয়টি চিঠিবোমা পাঠানোর ঘটনায় এক সাবেক সরকারি কর্মচারীকে আটক করা হয়, যার রাশিয়াপন্থি অবস্থান ছিল বলে ধারণা করা হয়।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্পেনে এক রুশ পাইলটকে গুলি করে হত্যা করা হয়, যিনি একটি হেলিকপ্টারসহ ইউক্রেনে পালিয়ে গিয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের