হামাস নেতা মোহাম্মদ সিনওয়ারের মরদেহ শনাক্তের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৫, ১৮:৩২আপডেট : ০৯ জুন ২০২৫, ১৮:৩২

গাজায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ারের মরদেহ শনাক্ত করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। রবিবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের ইউরোপীয় হাসপাতালের নিচে একটি সুড়ঙ্গ থেকে ৪৯ বছর বয়সী সিনওয়ারের মরদেহ উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আইডিএফের ভাষ্যমতে, ১৩ মে এক ইসরায়েলি বিমান হামলায় সিনওয়ার নিহত হন। হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স জানায়, ঐ হামলায় ২৮ জন নিহত ও বহু লোক আহত হয়েছিল।

আইডিএফ জানায়, মরদেহটি ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। তবে এখনও হামাস আনুষ্ঠানিকভাবে সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

সিনওয়ারের মরদেহের পাশেই পাওয়া গেছে হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ সাবানেহ-এর মরদেহ। আইডিএফের দাবি, সুড়ঙ্গের ভেতরে তাদের ব্যবহৃত বেশ কিছু সামগ্রী এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যও পাওয়া গেছে, যা তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে।

আইডিএফ আরও জানিয়েছে, ওই সুড়ঙ্গে আরও কয়েকটি মরদেহ পাওয়া গেছে, যেগুলোর পরিচয় এখনও নির্ধারণ করা যায়নি।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী