ইরানি হামলা মোকাবিলায় ইসরায়েলকে সহায়তার ইঙ্গিত যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৫, ১৭:৩১আপডেট : ১৫ জুন ২০২৫, ১৭:৪৩

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস। তিনি বলেছেন, ব্রিটিশ যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্তটি মূলত ব্রিটিশ ঘাঁটি ও সেনা সদস্যদের সুরক্ষার জন্য নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী তা ইসরায়েলকে সহায়তা দিতেও ব্যবহৃত হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রবিবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রিভস বলেন, এটি ছিল সতর্কতামূলক একটি পদক্ষেপ। আমরা সেই চেষ্টাই করছি সংঘাত যেন আর না বাড়ে।

ইসরায়েল সহায়তা চাইলে ব্রিটেন কী করবে—এমন প্রশ্নের উত্তরে রিভস বলেন, এর আগেও যখন ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, আমরা তাদের সমর্থন দিয়েছি ।

তিনি আরও বলেন, আমরা একদিকে নিজেদের সুরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছি, আবার মিত্রদের সহায়তার জন্যও প্রস্তুত আছি।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে ইরানের ছোড়া ড্রোন ইসরায়েলের দিকে আসার সময় সেগুলো ধ্বংসের অভিযানে অংশ নিয়েছিল ব্রিটিশ যুদ্ধবিমান। একইভাবে গত বছর অক্টোবরে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দুটি ব্রিটিশ যুদ্ধবিমান ও একটি রিফুয়েলিং ট্যাংকার মোতায়েন করা হয়। যদিও ওই সময় তারা কোনও লক্ষ্যবস্তুতে আঘাত করেনি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী