আরও ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলিদের সতর্ক করলো আইডিএফ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৫, ১৮:০৩আপডেট : ১৫ জুন ২০২৫, ১৮:৪৫

ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ দেশটির নাগরিকদের সতর্ক করে বলেছে, আগামী কয়েক দিনে ইরান আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। রবিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ডেফরিন বলেন, চ্যালেঞ্জিং দিন সামনে। সামনে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। আরও হামলার মুখে পড়তে হবে।

তিনি জানান, ইসরায়েলি বিমানবাহিনী ‘এক মুহূর্তের জন্যও’ হামলা বন্ধ রাখেনি। তার কথায়, ‘এই মুহূর্তেও আমরা তেহরানে ডজনখানেক লক্ষ্যবস্তুতে আঘাত হানছি। তেহরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা ধ্বংসে আমরা আঘাত আরও গভীর করছি। যাতে দেশের অভ্যন্তরে ঝুঁকি কমানো যায়।

ইরানের সঙ্গে চলমান দ্বন্দ্বে এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। ইসরায়েল বলছে, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দমন করাই তাদের মূল লক্ষ্য।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি