ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান ও দুই জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৫, ১১:৩৯আপডেট : ১৬ জুন ২০২৫, ১৩:৪২

ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা শাখার প্রধান ও দুই জেনারেল নিহত হয়েছেন। রবিবার (১৫ জুন) তেহরানের এক আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে এই তিন কর্মকর্তাকে হত্যা করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

আইআরজিসির নিহত গোয়েন্দাপ্রধানের নাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। ২০২২ সালের মাঝামাঝি কাজেমিকে আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিহত অন্য দুই জেনারেল হলেন- হাসান মোহাক্বিক ও মোহসেন বাঘেরি।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম তাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। তাসনিমের খবরে বলা হয়, এই তিন জ্যেষ্ঠ কর্মকর্তা তেহরানে বিমান হামলায় নিহত হন।

তাদের মৃত্যুর পর এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তাদের আকাশ ও মহাকাশভিত্তিক সামরিক বাহিনী ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ‘প্রতিশোধ’ নেবে।

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ‘ইসরায়েলি সেনাবাহিনী আইআরজিসির শীর্ষ নেতাদের নিশানা করে হামলা চালিয়েছে। তাদের হত্যা করেছে। আমাদের সাহসী পাইলটেরা এখন তেহরানের আকাশে অবস্থান করছে। আর আমরা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোও হামলার নিশানা করছি।’

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাও নিশ্চিত করেছে, ইসরায়েলি হামলায় কাজেমিসহ আইআরজিসির গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ তিন কর্মকর্তা নিহত হয়েছেন।

ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানের তথ্য অনুসারে, কাজেমি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন। তিনি বহু বছর ধরে আইআরজিসির কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থার প্রধান ছিলেন।

আর হাসান আইআরজিসির গোয়েন্দা সংস্থার উপপ্রধান ছিলেন। আর মোহসেন ছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তা।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি