শুধু যুদ্ধবিরতি নয়, ইরান-ইসরায়েল সংঘাতের ‘পুরোপুরি অবসান’ চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৫, ১৮:০৬আপডেট : ১৭ জুন ২০২৫, ২২:৪৫

ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধাবস্থার ‘পুরোপুরি অবসান’ চান বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধবিরতি নয়, বরং এর চেয়েও বেশি কিছু চাইছেন তিনি। মঙ্গলবার কানাডার জি-৭ সম্মেলন শেষে দেশে ফিরে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, আমি যুদ্ধবিরতির জন্য এখানে আসিনি। আমরা যুদ্ধের চেয়ে ভালো কিছু খুঁজছি। আমি চাই এটি শেষ হোক—একেবারে বাস্তবে শেষ, শুধুই বিরতি নয়।

তিনি আরও বলেন, আমি চাই ইরান সম্পূর্ণভাবে হার মেনে নিক।

ট্রাম্প পরে তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালেও জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনও শান্তি আলোচনা চালাচ্ছে না। কোনোভাবেই, কোনোরকমে আমরা ইরানের সঙ্গে আলোচনায় নেই। তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত ছিল, যা তাদের দেওয়া হয়েছিল।

এদিকে, মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা প্রধান তুলসি গ্যাবার্ডের এক সাম্প্রতিক বক্তব্যকেও উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। গ্যাবার্ড মার্চ মাসে কংগ্রেসে বলেছিলে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।

ট্রাম্প এর জবাবে বার্তা সংস্থা এপিকে বলেন, আমি পাত্তা দিচ্ছি না ও কী বলেছে। আমি মনে করি, তারা (ইরান) খুব কাছাকাছি চলে গিয়েছিল।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী