গাজায় ত্রাণের লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, নিহত ৫৬

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৫, ১৭:০৪আপডেট : ১৭ জুন ২০২৫, ২২:৪৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩৮ জনই ছিলেন খাদ্য সহায়তা নেওয়ার জন্য রাফাহসহ বিভিন্ন বিতরণকেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষ। স্থানীয় স্বাস্থ্য সূত্রে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

মার্কিন ও ইসরায়েলি সহায়তাপুষ্ট বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) পরিচালিত বিতরণকেন্দ্রের আশপাশে এই প্রাণহানির ঘটনা ঘটে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে এসব কেন্দ্র নিয়ন্ত্রিত হলেও বহু বিশ্লেষকের মতে সেগুলো পরিণত হয়েছে ‘মানবিক কসাইখানায়’।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফোলকার টুর্ক ইসরায়েলের এ ধরনের সামরিক কৌশলকে ‘ভয়াবহ ও অমানবিক’ বলে অভিহিত করেছেন। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বার্ষিক প্রতিবেদনে তিনি বলেন, ইসরায়েল খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং জীবনরক্ষাকারী সহায়তা অবরুদ্ধ করে রেখেছে।

তিনি আরও বলেন, ক্ষুধার্ত মানুষের ওপর এমন প্রাণঘাতী হামলার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত হওয়া উচিত। পাশাপাশি ইসরায়েলি নেতাদের ‘মানবতাবিরোধী’ ভাষ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন টুর্ক।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের টানা ২০ মাসের আক্রমণে এখন পর্যন্ত ৫৫ হাজার ৩৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েক হাজার শিশু রয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোর ৪টার দিকে রাফাহ শহরের ফ্ল্যাগ রাউন্ডআবাউটে (জিএইচএফ-এর প্রধান বিতরণকেন্দ্রের কাছে) ইসরায়েলি সেনারা সহায়তা প্রত্যাশী জনতার ওপর গুলি চালায়। হেবা জুদা ও মোহাম্মদ আবেদ নামে দুজন প্রত্যক্ষদর্শী জানান, চারপাশ থেকে গুলি আসছিল, সবাই নিচে পড়ে যাচ্ছিল। তারা জানান, এক সপ্তাহ ধরে তাদের পরিবারের খাদ্য জোগাতে এই বিপজ্জনক পথে বারবার আসছেন তারা।

উত্তর গাজায় তিন জন এবং গাজা সিটিতে আরও দুই জন সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে।

জিএইচএফ-এর বিতরণ কার্যক্রম শুরু হয় মে মাসের শেষদিকে। ওই সময় তিন মাসের সর্বাত্মক অবরোধ কিছুটা শিথিল করে ইসরায়েল। তবে তাতেও যথেষ্ট খাদ্য বা ওষুধ প্রবেশের সুযোগ মেলেনি।

জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো জিএইচএফ-এর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের মতে, এই সংস্থাটি মূলত ইসরায়েলি সামরিক লক্ষ্যকে অগ্রাধিকার দেয় এবং ফিলিস্তিনিদের মানবিক চাহিদাকে পাশ কাটিয়ে চলে।

রাফাহ ও নেটজারিম করিডোরে একাধিক প্রাণঘাতী হামলার পর সম্প্রতি জিএইচএফ-এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।

মধ্য গাজার দেইর আল-বালাহ শহর থেকে আল-জাজিরার প্রতিবেদক তারেক আবু আজজুম বলেন, বর্তমান ত্রাণ ব্যবস্থায় ফিলিস্তিনিদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও হতাশা তৈরি হয়েছে। ক্ষুধার্ত মানুষেরা এখন হয় না খেয়ে মরছেন, নয়তো একটি আটার ব্যাগ পাওয়ার জন্য জীবন ঝুঁকিতে ফেলছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ