তেহরানের কুখ্যাত এভিন কারাগারে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৫, ১৭:০২আপডেট : ২৩ জুন ২০২৫, ১৭:০২

ইরানের রাজধানী তেহরানের কুখ্যাত এভিন কারাগারে ইসরায়েলি বিমান বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। তেহরানের উত্তরাংশে একাধিক বড় ধরনের বিমান হামলার পর ওই কারাগারে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, ইরানি শাসন ব্যবস্থার দমন যন্ত্র ও নিরাপত্তা স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ইসরায়েলের অভ্যন্তরে একটি গুলিও পড়লে, ইরানি স্বৈরশাসককে শাস্তি পেতে হবে এবং প্রতিঘাত চলবে পূর্ণ শক্তিতে।

এই হামলায় যে কারাগারে আঘাত হেনেছে, সেটি হচ্ছে এভিন প্রিজন। এটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক বন্দি, দ্বৈত নাগরিকত্বধারী ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে বন্দি বিনিময়ের জন্য ব্যবহৃত ব্যক্তিদের আটকে রাখার জন্য কুখ্যাত।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)  দাবি করেছে, এই হামলায় আইআরজিসির বহু সদস্য নিহত হয়েছে। যদিও ইরানের পক্ষ থেকে এখনও হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতি সম্পর্কে আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেওয়া হয়নি।

ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, তারা তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদর দফতরসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।

আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়, তেহরানের বাসিজ সদর দফতর, আলবোরজ কর্পস, অভ্যন্তরীণ গোয়েন্দা এবং সাধারণ নিরাপত্তা পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব সংস্থা শাসকের ক্ষমতা টিকিয়ে রাখা ও ইসলামি বিধান বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত।

তেহরানের উত্তরাংশে অন্তত তিনটি বড় বিমান হামলার শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক আলি হাসেম। হামলার ফলে শহরের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের