ইরানে ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন হতে পারে: জাতিসংঘ মিশন

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৫, ২২:০৫আপডেট : ২৩ জুন ২০২৫, ২২:৩৮

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাগুলোতে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হতে পারে বলে মনে করছে জাতিসংঘের এক তদন্তকারী মিশন। সোমবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, তেহরানে একটি আবাসিক ভবন ও একটি হাসপাতালে হামলা এবং তিন জন মানবিক সহায়তা কর্মীর নিহত হওয়ার ঘটনা এ ধরনের লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। ব্র্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১৩ জুন ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এতে একাধিক শীর্ষ ইরানি সামরিক কর্মকর্তা নিহত হন। এরপর থেকে দেশটি ধারাবাহিকভাবে আক্রমণ জোরদার করেছে। রাজধানী তেহরান থেকে এরই মধ্যে লাখো মানুষ নিরাপত্তার খোঁজে চলে গেছেন। রবিবার যুক্তরাষ্ট্র ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনায় হামলা চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

জাতিসংঘের তদন্তকারী দল এক বিবৃতিতে জানায়, তেহরানে নিহতদের মধ্যে ছিল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বহু বাসিন্দা ও ইরানীয় রেড ক্রসের তিন জন মানবিক ত্রাণকর্মী। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে ছিল অটিজম আক্রান্ত শিশুদের একটি ক্লিনিক এবং কেরমানশাহ প্রদেশের একটি হাসপাতাল।

তদন্ত দল বলছে, হামলার আগে পর্যাপ্ত সতর্ক বার্তা না দেওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার আইনে ‘সুস্পষ্টভাবে নির্ধারিত’ সতর্কতা, পার্থক্য নির্ধারণ এবং অনুপাত বজায় রাখার নীতিমালাগুলো লঙ্ঘিত হতে পারে।

তারা আরও জানায়, রাজধানী তেহরান থেকে ইতোমধ্যে বহু মানুষ পালিয়ে গেছে এবং পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের অভাব, ইন্টারনেট সীমাবদ্ধতা ও সংকেত না পাওয়ার ফলে সাধারণ জনগণ আরও ঝুঁকিতে পড়ছে।

সোমবার ইসরায়েল ইরানের কুখ্যাত রাজনৈতিক বন্দিশালা এভিন কারাগারে হামলা চালানোর পর বন্দিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তদন্ত দল।

তারা ইরানি কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বন্দিদের স্থানান্তর করার জন্য। যাতে বোমা হামলার ঝুঁকি থেকে তাদের রক্ষা করা যায়।

এছাড়া, ইসরায়েলের সঙ্গে গোপন সংযোগ থাকার অভিযোগে ইরানে সাংবাদিক, কর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের গ্রেফতারের বিষয়েও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মিশন। দেশটিতে এই অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, এই ধরনের গ্রেফতার গণতান্ত্রিক অধিকার হরণ এবং নিরাপত্তা সংকটে থাকা জনগণের কণ্ঠ রোধ করার আশঙ্কা সৃষ্টি করছে।

তদন্ত দল ইসরায়েল, ইরান ও সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার এবং বেসামরিক নাগরিকদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের