যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৫, ১৭:৫২আপডেট : ২৪ জুন ২০২৫, ১৮:৩২

ইরান ও ইসরায়েল উভয়পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে পাল্টা হামলার প্রস্তুতির জন্য কড়া ভাষায় তিরস্কার করেন তিনি ইসরায়েলকে। মঙ্গলবার নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে যাওয়ার আগে হোয়াইট হাউজের লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, ইসরায়েল রাতে চুক্তিতে সম্মত হয়ে সঙ্গে সঙ্গেই বোমা ফেলেছে।

ট্রাম্প আরও বলেন, এখন ইসরায়েল ইরানে হামলায় যাচ্ছে একটা রকেট ছোড়ার কারণে, যা কোথাও পড়েইনি। হয়তো ভুলবশত ছোড়া হয়েছে।

এর কিছুক্ষণ পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, ইসরায়েল, সেই বোমা ফেলো না। ফেললে এটা বড় রকমের লঙ্ঘন হবে। তোমাদের পাইলটদের ফিরিয়ে আনো, এখনই!

একপর্যায়ে রীতিমতো ক্ষুব্ধ ট্রাম্প বলেন, আমরা যুদ্ধবিরতির কথা বলার সঙ্গে সঙ্গেই ওরা (ইসরায়েল) যেভাবে বোমা ফেলেছে, তা আমি কখনো দেখিনি।

তিনি আরও বলেন, আমি ইরানের ওপর খুশি নই, কিন্তু ইসরায়েলকে নিয়েও আমি হতাশ। কারণ আমি যখন বলি ১২ ঘণ্টা পর যুদ্ধবিরতি শুরু হবে, তখন সেটা মানা উচিত। প্রথম ঘণ্টাতেই সব ফেলে দেওয়া ঠিক নয়।

ট্রাম্প বলেন, তারা এতদিন ধরে লড়ছে যে আর জানেই না কী করছে।

ট্রাম্প দাবি করেন, ইরান এখনও শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি স্বীকার করেন, ইরানও যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে।

প্রেসিডেন্টের এই মন্তব্যের কিছু পরেই ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ইসরায়েল জানিয়েছে, তারা এখনও হামলার বিষয়ে ‘প্রতীকী জবাবের’ দিকে ঝুঁকে আছে।

তবে মার্কিন প্রশাসনের দিক থেকে এমন কড়া বার্তার পর ইসরায়েল হামলা চালাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। 

নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প আবার লিখেছেন, ইসরায়েল ইরানে হামলা করবে না। সব যুদ্ধবিমান ঘুরে দেশের দিকে রওনা দিয়েছে। কেউ আহত হবে না। যুদ্ধবিরতি কার্যকর। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপের পর ইসরায়েলি যুদ্ধবিমান ইরানে ছোট একটা হামলা চালিয়েছে।

এর আগে, ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির কার্যকারিতা শুরু হওয়ার কথা ছিল সকাল ৭টা থেকে। কিন্তু তার আগেই, ভোর ৫টা থেকে ৭টার মধ্যে ইসরায়েল ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, এই হামলার কারণে ইরানি পাল্টা হামলা তুলনামূলক দুর্বল হয়েছে।

তবে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের রাতের ওই তীব্র হামলাগুলোকেই যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছে ওয়াশিংটন।

সূত্র: আল জাজিরা,  টাইমস অব  ইসরায়েল

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী