গাজায় প্রতিশ্রুতি না মানলে ইসরায়েলের বিরুদ্ধে সব বিকল্প বিবেচনায়: ইইউ’র কাল্লাস

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২৫, ১৮:২২আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৮:২২

গাজায় মানবিক সহায়তা সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা না করলে ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের বিকল্প ব্যবস্থা বিবেচনা করা হবে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস। মঙ্গলবার (২২ জুলাই) এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কায়া কাল্লাস লিখেছেন, গাজায় ত্রাণ নিতে আসা বেসামরিক মানুষদের হত্যার কোনও ব্যাখ্যা নেই। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার-এর সঙ্গে কথা বলেছি, যেখানে মানবিক সহায়তার সরবরাহ নিয়ে আমাদের পূর্বের সমঝোতা স্মরণ করিয়ে দিয়েছি এবং পরিষ্কারভাবে জানিয়েছি, আইডিএফকে (ইসরায়েলি বাহিনী) বিতরণ কেন্দ্রে মানুষ হত্যা বন্ধ করতে হবে।

চলতি মাসের শুরুতে কাল্লাস জানিয়েছিলেন, গাজায় সহায়তা প্রবাহ বৃদ্ধিতে ইসরায়েল সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রাকের সংখ্যা বাড়ানো, আরও পারাপার পথ খোলা এবং বিতরণ কেন্দ্রগুলোর সঙ্গে সংযোগ রক্ষা।

তিনি বলেন, যদি ইসরায়েল নিজের প্রতিশ্রুতি রক্ষা না করে, তবে সব ধরনের বিকল্প উন্মুক্ত থাকবে।

এর আগের দিন সোমবার ২৫টি পশ্চিমা দেশ যৌথ বিবৃতিতে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানায়। বিবৃতিতে তারা ফিলিস্তিনিদের প্রতি ‘অমানবিক হত্যাযজ্ঞ’ বন্ধ করার আহ্বান জানায়। ত্রাণ নিতে গিয়ে ৮০০ জনের বেশি বেসামরিক নিহত হওয়ার ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছে দেশগুলো।

তবে এসব সমালোচনার জবাবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বিবৃতি বাস্তবতা বিচ্ছিন্ন এবং এতে হামাসের প্রতি ভুল বার্তা যাবে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান ২১ মাসের যুদ্ধে এ পর্যন্ত ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী