গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনলো দুই ইসরায়েলি মানবাধিকার সংগঠন

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ১৮:২৯আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৯:৪৫

ইসরায়েলের মানবাধিকার সংগঠন বেটসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল (পিএইচআরআই) গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে ‘গণহত্যার’ অভিযোগ তুলেছে। সোমবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে প্রকাশিত পৃথক প্রতিবেদনে তারা জানায়, ফিলিস্তিনি সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যেই ইসরায়েল সুপরিকল্পিতভাবে অভিযান চালাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজায় যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের অভ্যন্তরে এই প্রথমবারের মতো দুটি প্রধান মানবাধিকার সংগঠন দেশটির বিরুদ্ধে গণহত্যার মতো মারাত্মক অভিযোগ আনলো। এটি শুধু ইসরায়েলের জাতীয় চেতনাতেই ঝড় তুলেছে তা না, বরং আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে—যুদ্ধের নৈতিক সীমা, আত্মরক্ষার সংজ্ঞা এবং মানবিকতার শেষ সীমানা কোথায়?

এই অভিযোগ ইসরায়েলি সমাজে এক যুগান্তকারী ঘটনার জন্ম দিয়েছে। দেশটির ইতিহাস ও পরিচয় গভীরভাবে জড়িয়ে আছে নাৎসি জার্মানির হাতে সংঘটিত ইহুদি গণহত্যার (হলোকাস্ট) প্রেক্ষাপটে। সেই কারণে ‘গণহত্যা’ শব্দটির ব্যবহার অত্যন্ত সংবেদনশীল। ইসরায়েল সরকারও এই অভিযোগ কঠোরভাবে অস্বীকার করেছে।

বেটসেলেমের আন্তর্জাতিক পরিচালক সারিত মিখায়েলি বলেন, আমরা জানি এই অভিযোগের কারণে আমাদের আইনি, সামাজিক এবং রাজনৈতিক ঝুঁকিতে পড়তে হবে। কিন্তু আমরা তা বিবেচনা করেই রিপোর্ট প্রকাশ করেছি।

তিনি বলেন, সরকারের চাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণের অভিজ্ঞতা আমাদের আগে থেকেই আছে। তবে এবারকার প্রতিক্রিয়া আরও প্রবল হতে পারে বলে আমরা ধরে নিচ্ছি।

সংগঠন দুটি ইসরায়েলের রাজনীতিতে প্রান্তিক বলে বিবেচিত হলেও আন্তর্জাতিক মহলে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে।

ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেন, ইসরায়েলে অবশ্যই মুক্ত মত প্রকাশের অধিকার আছে। কিন্তু এই ধরনের অভিযোগ বিদেশে ইহুদিবিদ্বেষ বাড়ায় এবং বাস্তবতাকে ভুলভাবে উপস্থাপন করে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকার অধিকাংশ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা বলছে, পাঁচ বছরের কম বয়সী শিশুরা অপুষ্টিজনিত কারণে মারা যাচ্ছে এবং মানবিক সহায়তা পৌঁছানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

৩১ বছর বয়সী ইসরায়েলি নার্স শ্মুয়েল শেরেনজোন বলেন, আমার কাছে জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ মারা যাক তা কখনোই কাম্য নয়, হোক তা গাজায় বা আমাদের এখানে।

তবে ইসরায়েলি জনগণের একটা বড় অংশ গণহত্যার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করছে। তাদের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে গাজায় জিম্মি করে নেওয়ার ঘটনার পর দেশটি এক গভীর জাতীয় ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে।

মূলধারার সংবাদমাধ্যম ওয়াইনেট-এ গত সপ্তাহে একটি সম্পাদকীয়তে সাংবাদিক সেভের প্লকার লিখেছেন, সাধারণ ফিলিস্তিনিদের হামলার পর উল্লাস করতে দেখা ও সহিংসতায় অংশ নিতে দেখতে পাওয়ার কারণে গাজার প্রতি সহানুভূতি দেখানো ইসরায়েলিদের পক্ষে খুব কঠিন হয়ে পড়েছে।

তিনি লিখেছেন, ৭ অক্টোবরের হামাসের অপরাধ চিরস্থায়ী ক্ষত তৈরি করেছে। এর পরিপ্রেক্ষিতে গাজার ধ্বংস ইসরায়েলিদের কাছে প্রতিশোধ হিসেবে গ্রহণযোগ্য ও নৈতিকভাবে বৈধ বলে মনে হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা গাজায় গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটিকে ‘অবমাননাকর’ বলে প্রত্যাখ্যান করেছেন।

ইসরায়েল সরকার বারবার বলে এসেছে, গাজায় তাদের সামরিক অভিযান আত্মরক্ষার জন্য। হামাস বেসামরিক লোকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে আসছে।

বেটসেলেমের নির্বাহী পরিচালক ইউলি নোভাক বলেন, নিজের দেশের বিরুদ্ধে ‘গণহত্যা’র মতো অভিযোগ তুলে ধরা মানসিকভাবে অনেক কঠিন। আমাদের সহকর্মীদের অনেকেই মানসিক চাপে আছেন। কেবল সরকারি শাস্তির ভয়ে নয়, বরং এটা সহ্য করাই দুঃসহ হয়ে দাঁড়াচ্ছে।

ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েলের নির্বাহী পরিচালক গাই শালেভ জানান, তাদের সংস্থা মাসের পর মাস ধরে চাপের মধ্যে ছিল এবং এখন প্রতিবেদন প্রকাশের পর সেই চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তিনি। শালেভ বলেন, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, আইনি হয়রানি, সরকারি অনুদান বন্ধসহ বিভিন্ন চ্যালেঞ্জ আমরা এখনই দেখছি।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের