ইসরায়েলি হুমকি অব্যাহত রয়েছে : ইরানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২৫, ১৪:৩৬আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৪:৩৬

ইসরায়েল থেকে আসা হুমকি এখনও বিদ্যমান রয়েছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রবিবার ( ২ জুলাই) এক বিবৃতিতে এমনটাই দাবি করেছেন সেনাপ্রধান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, হাতামি বলেন, এক শতাংশ হুমকিকে ১০০ শতাংশ হুমকি হিসেবে বিবেচনা করতে হবে। আমাদের শত্রুকে অবমূল্যায়ন করা উচিত নয় বা তাদের হুমকিকে শেষ বলে ধরে নেওয়া যাবে না।

তিনি আরও বলেন,ইসলামি প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি অক্ষত রয়েছে এবং অভিযানের জন্য প্রস্তুত রয়েছে।

গত মাসে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ সতর্ক করেছিলেন যে,যদি তাদের হুমকি দেওয়া হয়,তবে ইসরায়েল আবার ইরানে হামলা চালাবে।

গত জুন মাসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একত্রে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়।  তথাকথিত ১২ দিনের যুদ্ধে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে পালটা জবাব দেয় তেহরান।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী