ইসরায়েল হামলা বন্ধ করলে জিম্মিদের জন্য ত্রাণের অনুমতি মিলবে: হামাস

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২৫, ১৫:৪৪আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৫:৪৪

ইসরায়েল যদি কিছু শর্ত পূরণ করে,তাহলে গাজায় আটক জিম্মিদের জন্য রেডক্রসের মাধ্যমে ত্রাণ সরবরাহে সমন্বয় করতে প্রস্তুত হামাস। রবিবার (৩ আগস্ট) এক বিবৃতিতে হামাস বলেছে,রেড ক্রসের সঙ্গে যেকোনও ধরনের সমন্বয় নির্ভর করছে ইসরায়েলের ওপর। তারা যেন স্থায়ীভাবে মানবিক করিডোর খুলে দেয় এবং ত্রাণ বিতরণের সময় বিমান হামলা বন্ধ রাখে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স  এ খবর জানিয়েছে।  

ইসরায়েলি কর্মকর্তাদের মতে,বর্তমানে গাজায় ৫০ জন জিম্মি অবস্থান করছেন। এদের মধ্যে মাত্র ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। হামাস এতদিন মানবিক সংস্থাগুলোকে জিম্মিদের সঙ্গে যোগাযোগ করতে দেয়নি এবং পরিবারগুলো তাদের অবস্থার বিষয়ে খুব কম বা কোনও তথ্যই পায়নি।

শনিবার হামাস টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি জিম্মি এভিয়াতার ডেভিডের একটি ভিডিও প্রকাশ করে। এতে ডেভিডকে কঙ্কালসার অবস্থায় নিজের কবর খুঁড়তে দেখা যায়। ভিডিওতে তিনি নিজেই বলেন, এটি তার নিজের জন্য খোঁড়া হচ্ছে। ভিডিওতে ক্যামেরা ধারণকারী ব্যক্তির হাত দৃশ্যমান।

ডেভিডের এই ভিডিওটি পশ্চিমা শক্তিগুলোর সমালোচনার মুখে পড়ে এবং ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ ক্ষোভ প্রকাশ করে।  ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,মঙ্গলবার সকালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় জিম্মিদের পরিস্থিতি নিয়ে একটি বিশেষ অধিবেশন করবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি সুইজারল্যান্ডভিত্তিক রেডক্রসের স্থানীয় প্রতিনিধির সঙ্গে আলাপকালে জিম্মিদের জন্য মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানান।

গাজায় আটক ব্যক্তিদের পরিবারের প্রতিনিধিত্বকারী সংগঠন- দ্য হোস্টেজ ফ্যামিলিস ফোরাম তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘তাদের মুক্তির আগ পর্যন্ত, হামাসের দায়িত্ব হচ্ছে তাদের প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করা। হামাস তাদের অপহরণ করেছে। সুতরাং তাদের যত্ন নেওয়া হামাসের দায়িত্ব। প্রতিটি জিম্মির মৃত্যুর দায় হামাসকেই নিতে হবে।’

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় অনাহার বা অপুষ্টিজনিত কারণে আরও ছয়জন মারা গেছে। ইসরায়েল বলেছে, তারা এই মানবিক সংকটে জর্জরিত এলাকায় জ্বালানি সরবরাহ করতে দিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন মৃত্যুর ফলে যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ জনে,যার মধ্যে ৯৩ জনই শিশু।

ইসরায়েল কয়েক মাস ধরে গাজায় সাহায্য প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করার পর সম্প্রতি তা কিছুটা শিথিল করে,যখন অনাহার ছড়িয়ে পড়তে শুরু করে।

ত্রাণ সরবরাহের সমন্বয়কারী ইসরায়েলি সামরিক সংস্থা জানিয়েছে, গাজায় জাতিসংঘের জন্য চারটি জ্বালানিবাহী ট্যাঙ্কার প্রবেশ করেছে-যা হাসপাতাল, বেকারি,গণরান্নাঘর এবং অন্যান্য জরুরি সেবার জন্য ব্যবহৃত হবে।

তবে দুটি ডিজেল ট্রাক গাজায় মিসর থেকে প্রবেশ করেছে কিনা,তার কোনও তাৎক্ষণিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানির ঘাটতির কারণে হাসপাতালের কার্যক্রম গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের কেবল মারাত্মকভাবে আহত বা সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় মনোযোগ দিতে হচ্ছে।

গত মার্চ থেকে গাজায় ত্রাণ সরবরাহ ও  জ্বালানির চালান সীমিত করে ইসরায়েল। তাদের দাবি, এই ব্যবস্থা হামাসের ওপর চাপ তৈরি করবে, যাতে তারা ২০২৩ সালের অক্টোবরের হামলায় অপহৃত বাকি জিম্মিদের মুক্তি দেয়।

ইসরায়েল গাজায় দুর্ভোগের জন্য হামাসকে দায়ী করেছে। তবে আন্তর্জাতিক মহলের ক্রমবর্ধমান চাপের প্রেক্ষিতে তারা গত সপ্তাহে বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে — দিনের কিছু সময় যুদ্ধবিরতি,বিমান থেকে ত্রাণ ফেলা এবং ত্রাণ বহনকারী গাড়ি বহরের জন্য নিরাপদ রুট ঘোষণা।

জাতিসংঘের সংস্থাগুলো বলছে, আকাশপথে ত্রাণ সরবরাহ যথেষ্ট নয়। ইসরায়েলের উচিত আরও বেশি পরিমাণে স্থলপথে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া এবং গাজার ২২ লাখ মানুষ — যাদের বেশিরভাগই বাস্তুচ্যুত এবং ধ্বংসস্তূপে বসবাস করছে, তাদের অনাহার থেকে রক্ষার জন্য গাজায় ত্রাণ প্রবেশের পথ খুলে দেওয়া।

/এস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের