গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৫, ২১:০৫আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ২১:০৫

গাজা সিটি দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক বিরোধিতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার মিসরের এল আলামেইনে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এর আগে ফিদান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গেও বৈঠক করেন।

শুক্রবার তুরস্ক ও মিসর উভয়েই গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনা নিন্দা করেছে। আঙ্কারা একে ‘ইসরায়েলের গণহত্যামূলক ও সম্প্রসারণবাদী নীতি’র নতুন ধাপ হিসেবে উল্লেখ করে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।

ফিদান জানান, এই পরিকল্পনা রুখতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। তার অভিযোগ, ইসরায়েলের নীতি ফিলিস্তিনিদের ক্ষুধার মাধ্যমে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা এবং স্থায়ীভাবে গাজা দখল করার লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, ইসরায়েলকে সমর্থন করার মতো কোনও ন্যায্য কারণ কোনও দেশের নেই।

ইসরায়েল দাবি করেছে, তারা গাজায় ক্ষুধানীতি প্রয়োগ করছে না এবং হামাস যুদ্ধ শেষ করতে চাইলে আত্মসমর্পণ করতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছিল।

সংবাদ সম্মেলনে মিসরের পররাষ্ট্রমন্ত্রী আবদেলাত্তি বলেন, আজ যা ঘটছে তা শুধু ফিলিস্তিনি জনগণ বা প্রতিবেশী দেশগুলোর জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য একটি অত্যন্ত বিপজ্জনক ঘটনা।

তিনি ইসরায়েলের পরিকল্পনাকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে আখ্যা দিয়ে বলেছেন, গাজা ইস্যুতে তুরস্কের সঙ্গে পূর্ণ সমন্বয় রয়েছে।

শনিবার ওআইসি মন্ত্রীপরিষদ কমিটি এক বিবৃতিতে পরিকল্পনাটিকে বিপজ্জনক ও অগ্রহণযোগ্য উসকানি, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং অবৈধ দখলদারত্ব স্থায়ী করার চেষ্টা বলে উল্লেখ করেছে। তারা সতর্ক করেছে, এ পদক্ষেপ শান্তির যেকোনও সম্ভাবনাকে ধ্বংস করে দেবে।

মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী দলগুলো মাসের পর মাস ধরে ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ওআইসি বিশ্বশক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে, ইসরায়েলের গাজা সিটি পরিকল্পনা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী