জনমত জরিপ

মার্কিন ভোটারদের অর্ধেকের বিশ্বাস- গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১৬:২১আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৭:২৯

যুক্তরাষ্ট্রের অর্ধেক ভোটার বিশ্বাস করেন যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। বুধবার (২৭ আগস্ট) প্রকাশিত কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে এমন তথ্য পাওয়া গেছে। জরিপ অনুযায়ী, মার্কিন ভোটারদের ১০ জনের মধ্যে ৬ জনই চান না যে ওয়াশিংটন ইসরায়েলকে আরও সামরিক সহায়তা পাঠাক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জরিপ অনুযায়ী, যারা মনে করেন গণহত্যা ঘটছে তাদের মধ্যে ৭৭ শতাংশই ডেমোক্র্যাট ভোটার। রিপাবলিকানদের একটি বড় অংশ – প্রায় ৬৪ শতাংশ মনে করেন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে না। যদিও ২০ শতাংশ রিপাবলিকান মনে করেন এটি গণহত্যা।

২০২৩ সালের নভেম্বর থেকে কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় জরিপে অংশ নেওয়া ভোটারদের এই প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করেছে।

কুইনিপিয়াকের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল এবং ইসরায়েলিদের প্রতি সহানুভূতিশীল মার্কিন ভোটাররা প্রায় সমানভাবে বিভক্ত। কারণ ৩৭ শতাংশ বলেছেন তারা ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল। আর ৩৬ শতাংশ বলেছেন তারা ইসরায়েলিদের প্রতি বেশি সহানুভূতিশীল।

কুইনিপিয়াক ইউনিভার্সিটির জনমত জরিপ বিশ্লেষক টিম মালয় এক প্রেস রিলিজে বলেছেন, “ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বাড়ছে, আর ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা করার আগ্রহ তীব্রভাবে কমছে। আর ইসরায়েল যেভাবে গাজা অভিযানে এগোচ্ছে, তার একটি কঠোর মূল্যায়ন কুখ্যাত এক শব্দকে সামনে নিয়ে আসছে।”

এই জরিপে এক হাজার ২২০ জন স্ব-পরিচিত নিবন্ধিত ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচসহ মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ এনেছে, যদিও দেশটির সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

/এস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের