১১ লাখ ডলার মূল্যের বাগদানের আংটি দেখালেন দুবাইয়ের রাজকুমারী মহরা

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৫, ২১:০২আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ২১:০২

দুবাইয়ের রাজকুমারী শেখা মহরার আনুষ্ঠানিকভাবে বাগদান হয়েছে মরক্কো-আমেরিকান র‌্যাপার ফ্রেঞ্চ মন্টানার সঙ্গে। ইনস্টাগ্রামে ২৯ আগস্ট দেওয়া যৌথ পোস্টে তাদের বাগদানের ঘোষণা আসে। পোস্টে মহরার হাতে থাকা বিশাল আকারের হীরের আংটিই মূল আকর্ষণ হিসেবে হাজির হয়েছে।

ছবিতে দেখা গেছে, মন্টানা তার হাত ধরে আছেন আর আংটিতে জ্বলজ্বল করছে পান্না-আকৃতির হীরা। আংটিটি তৈরি করেছেন সেলিব্রিটি জুয়েলার এরিক দ্য জুয়েলার। ১১ দশমিক ৫৩ ক্যারেটের এই এমেরাল্ড কাট হীরার আংটি চারপাশে ছোট ছোট হীরা জড়িয়ে বসানো হয়েছে। আংটিটির বাজারমূল্য আনুমানিক ১১ লাখ মার্কিন ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুনে প্যারিস ফ্যাশন উইকে তাদের বাগদান সম্পন্ন হয়। সেখানে মন্টানা র‌্যাম্পেও হাঁটেন। তাদের প্রতিনিধি জানিয়েছেন, এই দম্পতি এখনও বিয়ের পরিকল্পনা চূড়ান্ত করেননি। তবে ভবিষ্যৎ একসঙ্গে কাটানোর অপেক্ষায় আছেন।

শেখা মহরা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে। ২০২৪ সাল থেকে তাকে মন্টানার সঙ্গে একাধিকবার দেখা গেছে। কখনও মসজিদে, কখনও মরুভূমিতে উট ভ্রমণে কিংবা রেস্তোরাঁয় তারা একসঙ্গে ছিলেন।

এ বাগদান মহরা ও মন্টানার জীবনে নতুন অধ্যায়। দুজনেরই অতীতে বিবাহিত জীবন ছিল। মহরা এর আগে শেখ মানা বিন মোহাম্মদ আল মাকতুমের স্ত্রী ছিলেন। তাদের দেড় বছর বয়সী এক মেয়ে রয়েছে। গত বছর জুলাইয়ে ইনস্টাগ্রামে প্রকাশ্যেই তিনি বিচ্ছেদের ঘোষণা দেন। বিবাহবিচ্ছেদের পর মহরা ‘মাহরা এম১’ নামে নিজস্ব পারফিউম ব্র্যান্ড চালু করেন, যার প্রথম পণ্য ছিল ‘ডিভোর্স’।

অন্যদিকে ফ্রেঞ্চ মন্টানার আসল নাম করিম খারবুশ। ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত উদ্যোক্তা নাদিন খারবুশের সঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি। তাদের ১৬ বছর বয়সী ক্রুজ নামের এক ছেলে রয়েছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের