কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলা, বিস্ফোরণে কাঁপলো দোহা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৬

কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবারের এ হামলায় শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় বিস্তৃত ইসরায়েলি অভিযান উপসাগরীয় রাষ্ট্র কাতারেও ছড়িয়ে পড়লো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন, হামাস নেতৃত্বকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেওয়া হামাস প্রতিনিধিদের লক্ষ্য করে এ হামলা হয়েছে।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোহায় লেগতিফিয়া নামের একটি পেট্রোল স্টেশনের কাছে বিস্ফোরণের পর কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। ওই পেট্রোল স্টেশনের পাশে একটি ছোট আবাসিক কম্পাউন্ড রয়েছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই কাতারের এমিরি গার্ডের নিরাপত্তায় ছিল এটি।

ইসরায়েলি সংবাদমাধ্যম দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এ হামলার লক্ষ্য ছিলেন হামাসের নির্বাসিত গাজা-প্রধান ও শীর্ষ আলোচক খালিল আল-হাইয়াসহ আরও কয়েকজন নেতা।

কাতার সরকার এ ঘটনাকে ভীরুতাপূর্ণ হামলা বলে আখ্যায়িত করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, হামাস কর্মকর্তাদের লক্ষ্য করে এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আনার প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার। এ অবস্থায় দোহায় এ হামলা দুই পক্ষের আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যানা কেলি আল জাজিরাকে বলেছেন, দোহায় ইসরায়েলি হামলার বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে কোনও মন্তব্য করা হচ্ছে না। পরিস্থিতি কীভাবে এগোয়, তারা সেদিকে নজর রাখছেন।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী