গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, জাতিসংঘ তদন্ত কমিশনের প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরায়েল-এমন দাবি তুলেছে জাতিসংঘের একটি তদন্ত কমিশন। নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে গণহত্যার হিসেবে গণ্য হওয়া পাঁচটির মধ্যে চারটি কর্মকাণ্ড সংঘটিত করেছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা, গোষ্ঠীকে ধ্বংসের জন্য পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা এবং জন্ম রোধ করা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের নেতাদের প্রকাশ্য বিবৃতি ও সেনাদের আচরণও গণহত্যার প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে।

তবে এই অভিযোগ সরাসরি নাকচ করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে বিকৃত ও মিথ্যা আখ্যা দিয়ে জাতিসংঘ কমিশনের তিন সদস্যকে হামাসের প্রক্সি হিসেবে অভিযুক্ত করেছে। ইসরায়েলি মুখপাত্রের অভিযোগ, কমিশন সম্পূর্ণরূপে হামাসের প্রচারণা ও মিথ্যাচারের ওপর নির্ভর করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় দক্ষিণ ইসরায়েলে অন্তত ১ হাজার ২০০ জন নিহত হওয়ার পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এর পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ৬৫ হাজার মানুষ নিহত হয়েছে। গাজার জনসংখ্যার বেশির ভাগই বাস্তুচ্যুত হয়েছেন এবং ৯০ শতাংশেরও বেশি ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইসরায়েলি অবরোধ ও ধ্বংসযজ্ঞের কারণে গাজায় এখন দুর্ভিক্ষ চলছে।

সূত্র: বিবিসি বাংলা

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের