ত্রাণবাহী নৌযানকে গাজায় প্রবেশে ইসরায়েলের বাধা

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০২

ইসরায়েল ঘোষণা করেছে, গাজায় যাওয়ার পথে থাকা ত্রাণবাহী নৌযানের বহরকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তেলআবিবের অভিযোগ, এই বহরটি হামাস পরিচালিত এবং হামাসকে সেবা দিতেই উদ্যোগটি নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লোটিলার যাত্রীদের প্রকৃত উদ্দেশ্য যদি মানবিক সহায়তা পৌঁছানো হয়, তবে তাদের নৌযানগুলোকে আশকেলন বন্দরে ভিড়তে হবে। সেখান থেকে সমন্বিতভাবে দ্রুত গাজায় সাহায্য পাঠানো হবে।

অন্যদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আয়োজকদের ওয়েবসাইটে বলা হয়েছে, এটি সাধারণ মানুষ, মানবাধিকারকর্মী, চিকিৎসক, শিল্পী, ধর্মীয় নেতৃবৃন্দ, আইনজীবী ও নাবিকদের একটি জোট।

তাদের দাবি, ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙতেই এই উদ্যোগ। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ৫১টি নৌযান গাজামুখী।

গত মাসে জাতিসংঘ সমর্থিত এক সংস্থা নিশ্চিত করেছে যে, গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। জাতিসংঘের মানবিক প্রধান এর জন্য সরাসরি দায়ী করেন ইসরায়েলের ‘পদ্ধতিগত বাধা সৃষ্টি’কে। তবে ইসরায়েল এই প্রতিবেদনকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে দুর্ভিক্ষের অভিযোগ অস্বীকার করেছে।

এ বছরের জুনে গাজায় মানবিক সহায়তা বহনকারী একটি নৌযান আটকে দেয় ইসরায়েলি বাহিনী। তাতে থাকা ১২ জন কর্মীর মধ্যে সুইডিশ অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গও ছিলেন। তাদের আটক করা হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের