গাজা পরিদর্শন করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১৪:১৪ আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৪:১৪

ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) ট্রাম্পের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ান তেল আবিবের উপকণ্ঠে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেছে। তবে বিমানবন্দরে নামার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমি গাজা পরিদর্শন করতে চাই।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বেন গুরিয়ন বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার স্ত্রী সারা, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, উপদেষ্টা জ্যারেড কুশনার এবং তার স্ত্রী ও ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প।

এর আগে, সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেন, তিনি গাজা পরিদর্শন করতে চাইবেন কি না?

সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি এটি করতে পারলে ‘গর্বিত’ হবেন।

ট্রাম্প বলেন, তিনি গাজা সফর করতে চান। অন্তত একবার নিজের পা সেখানে রাখতে চান। যদিও গাজা সম্পর্কে তিনি এতটাই জানেন যে সেখানে না গিয়েও জায়গাটিকে ভালোভাবে চেনেন বলে উল্লেখ করেছেন।

ট্রাম্প আরও বলেছেন, গাজা ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা বা পরিবর্তনের প্রক্রিয়া ধীরে ও ধৈর্যের সঙ্গে এগোতে হবে।

তিনি মনে করেন, আগামী কয়েক দশকে (অর্থাৎ দীর্ঘ সময়ে) এখানে (গাজা) বড় ধরনের ইতিবাচক পরিবর্তন বা ‘অলৌকিক’ অগ্রগতি ঘটবে, তবে সেটা সময়সাপেক্ষ।

তবে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি খুব তাড়াহুড়ো করে বা দ্রুত কোনও পদক্ষেপ নেওয়া হয়, তা উল্টো ফল দিতে পারে। তাই ‘সঠিক গতি’ বা পরিকল্পিতভাবে অগ্রসর হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন এবং জিম্মিদের কয়েকটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প। এরপর গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরের অবকাযাপনকেন্দ্র শারম এল-শেখের উদ্দেশ্যে রওনা দেবেন। ওই সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ প্রায় ২০ বিশ্বনেতা উপস্থিত থাকবেন।

/এস/
সম্পর্কিত
আটক বা গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি
ফের পেছালো ফিলিস্তিনের নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত আব্বাসের
জেলেনস্কি যথেষ্ট করছেন না, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট প্রয়োজন: ট্রাম্প
সর্বশেষ খবর
সমান সুযোগে এগিয়ে যাক প্রতিটি কন্যাশিশু
সমান সুযোগে এগিয়ে যাক প্রতিটি কন্যাশিশু
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
ফাহামিদুলের নতুন ঠিকানা ইতালির আরেক ক্লাবে
ফাহামিদুলের নতুন ঠিকানা ইতালির আরেক ক্লাবে
আইএমএফের শর্ত মানবে না সরকার, বিকল্প অর্থায়নের খোঁজ—ব্যাংককে বড় পরীক্ষা বাংলাদেশের
আইএমএফের শর্ত মানবে না সরকার, বিকল্প অর্থায়নের খোঁজ—ব্যাংককে বড় পরীক্ষা বাংলাদেশের
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল