সিরিয়ার দেইর আজ জোরে বাস বিস্ফোরণ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ২১:৪৪আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ২১:৪৪

পূর্ব সিরিয়ায় একটি সরকারি মালিকানাধীন বাসে বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন নিহত ও নয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, জ্বালানি মন্ত্রণালয়ের মালিকানাধীন ওই বাসটি দেইর আজ জোর ও আল-মায়াদিনকে সংযোগকারী মহাসড়কে চলার সময় বিস্ফোরকটি বিস্ফোরিত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নিহত চারজনই ছিলেন দেইর আজ জোরের একটি তেল স্থাপনার নিরাপত্তাকর্মী। এটি সিরিয়ার তেলসমৃদ্ধ অঞ্চল এবং দেশের সপ্তম বৃহত্তম শহর। এই শহরে গৃহযুদ্ধ চলাকালে আইএস জঙ্গিদের সঙ্গে তীব্র লড়াই হয়েছিল।

সানা আরও জানায়, আহতদের মধ্যে তেল স্থাপনার কর্মী ছাড়াও বেসামরিক লোকজন রয়েছেন। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিস্ফোরণের স্থানে ধারণ করা এবং আল জাজিরা কর্তৃক যাচাই করা এক ভিডিওতে দেখা গেছে, কয়েকজন নিরাপত্তাকর্মী রাস্তার পাশে ক্ষতিগ্রস্ত বাসটি পরিদর্শন করছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, নিহত নিরাপত্তাকর্মীরা তেইম তেলক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা একটি সেনা ইউনিটের সদস্য ছিলেন। তারা শিফট শেষ করে বাড়ি ফেরার পথে বিস্ফোরণের শিকার হন।

এ ঘটনাটি গত ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে পূর্ব প্রদেশে ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী বিস্ফোরণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রদেশই দেশের অধিকাংশ গম উৎপাদন করে।

এ হামলার দায় এখনও কোনও গোষ্ঠী স্বীকার করেনি।

/এস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের