শারাকে হত্যায় আইএসের দুটি পরিকল্পনা নস্যাতের দাবি সিরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১৮:৪৩আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৯:০১

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে হত্যায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর দুটি ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি করেছে দামেস্ক। দেশটির দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

একজন জ্যেষ্ঠ সিরীয় গোয়েন্দা কর্মকর্তা ও মধ্যপ্রাচ্যের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, গত কয়েক মাসে দুটি হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। তাদের মতে, দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধ শেষে ক্ষমতা সংহত করার চেষ্টার মধ্যেই এই হুমকির মুখে পড়েছেন শারা।

সূত্র জানায়, একটি হামলার পরিকল্পনা শারার আগাম ঘোষিত এক সরকারি অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সিরিয়ার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

আইএসের এসব পরিকল্পনার খবর প্রকাশিত হয়েছে এমন এক সময়ে, যখন সিরিয়া যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক আইএসবিরোধী জোটে যোগ দিতে যাচ্ছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে শারা প্রথমবারের মতো হোয়াইট হাউজ সফর করবেন। এটি হবে কোনও সিরিয়ান রাষ্ট্রপ্রধানের যুক্তরাষ্ট্র সফরের প্রথম ঘটনা।

গত বছরের ডিসেম্বরে ইসলামপন্থি বিদ্রোহী বাহিনী নিয়ে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের পর ক্ষমতায় আসেন শারা। তিনি নিজেকে মধ্যপন্থি নেতা হিসেবে উপস্থাপন করতে সচেষ্ট এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের মাধ্যমে সিরিয়ার পুনর্গঠন ও পুনর্বাসনে আন্তর্জাতিক সহায়তা অর্জনের আশা করছেন।

আসাদের পতনের পর থেকে রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের পরিবর্তে সিরিয়ার নতুন সরকার পশ্চিমা ও আরব দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে ঝুঁকেছে। তবে দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতা ও আইএস হামলার মধ্যেই শারাকে ঐক্যবদ্ধ সিরিয়া গঠনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

সম্প্রতি সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে আইএস-বিরোধী অভিযান চালিয়ে ৭০ জনেরও বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। সরকারি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আইএসের নতুন হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য পাওয়ার পরই এ অভিযান চালানো হয়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ