ভূমধ্যসাগরে অভিবাসী নৌকা ডুবে ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৮আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৮

লিবিয়ার উপকূলে প্রায় ১০০ অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে।  শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল-খুমসের কাছে এ ঘটনাটি ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

লিবিয়ান রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, এখন পর্যন্ত নিশ্চিত হওয়া মৃতরা সবাই একটি নৌকার যাত্রী। ওই নৌকায় ২৬ জন বাংলাদেশি নাগরিক ছিলেন বলে জানা গেছে।

মানবিক সংগঠনটি আরেকটি নৌকার যাত্রীদের মধ্যে কারো মৃত্যু হয়েছে কি না তা জানায়নি। দ্বিতীয় নৌকাটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই সুদানের নাগরিক।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এই নৌকাগুলো উত্তর আফ্রিকা ও ইতালির মধ্যবর্তী মধ্য ভূমধ্যসাগর রুট ব্যবহার করছিল—যা বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী পরিচিত অভিবাসন রুট হিসেবে পরিচিত।

সংস্থাটি জানায়, নৌকাগুলো উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল খুমস থেকে যাত্রা শুরু করেছিল।

লিবিয়ান রেড ক্রিসেন্ট তাদের উদ্ধারকারী দলকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সেবা দিতে দেখা গেছে এমন ছবি শেয়ার করেছে। পাশাপাশি মাটিতে রাখা কালো মৃতদেহবাহী ব্যাগের ছবিও প্রকাশ করেছে।

প্রতি বছর দক্ষিণ ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অতিরিক্ত ভিড় ও অনিরাপদ নৌকায় যাত্রাকারী শত শত মানুষের মৃত্যু হয়।

আইওএম-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ১,৫০০ জনের বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে। এদের প্রায় এক-তৃতীয়াংশ ঘটনাই ঘটেছে লিবিয়ার উপকূলে।

এ সপ্তাহের শুরুর দিকে লিবিয়া থেকে একটি ছোট নৌকায় যাত্রা করা ডজন খানেক অভিবাসী ডুবে নিখোঁজ হয় এবং তাদের মৃত বলে ধারণা করা হয়।

সাতজনকে প্রায় এক সপ্তাহ সমুদ্রে ভাসমান অবস্থায় থাকার পর উদ্ধার করা হয়। তাদের মধ্যে সুদান, সোমালিয়া, ক্যামেরুন ও নাইজেরিয়ার নাগরিক ছিলেন।

/এস/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম