বৈরুতে হিজবুল্লাহ নেতাকে টার্গেট করে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫, ২২:৪৬আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ২২:৪৬

লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহর চিফ অব স্টাফকে লক্ষ্য করে বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবার এই দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর। কয়েক মাস পর এই প্রথম লেবাননের রাজধানীর দক্ষিণ উপশহরে হামলা হলো। এখানে হিজবুল্লাহ নেতাদের বাসস্থান ও কার্যালয় রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি ও লেবানিজ সূত্র জানায়, হামলার টার্গেট ছিলেন হিজবুল্লাহর সামরিক কর্মকর্তা আলি তাবতাবাই। তবে তাকে হত্যা করা হয়েছে কি না, নেতানিয়াহুর দফতর তা জানায়নি।

এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওস রিপোর্টারকে জানান, হামলার আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে অবহিত করেনি। তবে হামলার পরপরই ওয়াশিংটনকে জানানো হয়। আরেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, বৈরুতে হামলা বাড়ানোর পরিকল্পনা ইসরায়েলের ছিল, যুক্তরাষ্ট্র কয়েক দিন ধরেই তা জানত।

২০১৬ সালে যুক্তরাষ্ট্র তাবতাবাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। তাকে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ সামরিক নেতা হিসেবে চিহ্নিত করে এবং তার ব্যাপারে তথ্য দিতে পাঁচ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়।

স্থানীয়রা জানান, হামলার আগে যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর লোকজন আতঙ্কে ভবন থেকে বের হয়ে আসে। হাসপাতাল সূত্র জানায়, এতে কমপক্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই ডজনের মতো মানুষ। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। হিজবুল্লাহ এসব বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

গত দুই বছরে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরাল্লাহ, শীর্ষ সামরিক নেতৃত্বের অনেকে এবং প্রায় পাঁচ হাজার যোদ্ধা নিহত হয়েছে।

হামলার আগে মন্ত্রিসভায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল একাধিক ফ্রন্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। হিজবুল্লাহ আমাদের বিরুদ্ধে আবার যাতে সামরিক সক্ষমতা গড়ে তুলতে না পারে, তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন আমরা করব।

ইসরায়েল দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে, যাকে তারা সীমান্ত এলাকায় হিজবুল্লাহর সামরিক প্রভাব পুনর্গঠনের প্রচেষ্টা ঠেকাতে প্রয়োজনীয় বলে বর্ণনা করছে। ইসরায়েলের অভিযোগ, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর হিজবুল্লাহ আবারও অস্ত্র মজুতের চেষ্টা করছে। তবে হিজবুল্লাহর দাবি, তারা সীমান্ত অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি অবসানের শর্তই মেনে চলছে এবং সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েন রয়েছে।



/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী