ইরানকে নরক দেখানোর হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৬, ১৪:৪৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১৮:১৫

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে সহিংস অভিযান চলার মধ্যে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে দেশটিকে নরক দেখতে হবে। সাম্প্রতিক সহিংস দমন-পীড়নের প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্য করেন। ইসরায়েলি সংবাদমাধ‍্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইরানের শাসকগোষ্ঠীকে সতর্ক করে ট্রাম্প বলেছেন, শান্তিপূর্ণভাবে রাস্তায় নামা মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহার করলে তার ভয়াবহ পরিণতি হবে।

দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ইরানের বিভিন্ন শহরে ইসলামি প্রজাতন্ত্রবিরোধী বিক্ষোভ জোরালো আকার নিয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক সংকট এবং নিরাপত্তা বাহিনীর কঠোর আচরণে ক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে স্বাধীনতা ও শাসন পরিবর্তনের দাবিতে স্লোগান দিচ্ছেন। এর জবাবে ইরান সরকার ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা সীমিত করেছে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

পূর্বে ট্রাম্প একাধিকবার ইরান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের দমন করতে গিয়ে যদি হত্যাকাণ্ড চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না। সর্বশেষ মন্তব্যে তিনি আবারও একই সুরে কথা বলে জানিয়েছে, ইরানি জনগণের ওপর সহিংসতা চালালে তার কঠিন মূল্য দিতে হবে তেহরানকে।

ইরান সরকার অবশ্য বরাবরের মতোই বিদেশি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে। সরকার বলেছে, দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনও হস্তক্ষেপ তারা মেনে নেবে না।

/এসএসএস/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী