ইরানে রেজা পাহলভির জনপ্রিয়তা নিয়ে সংশয় ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৬, ১১:০৮আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৮

ইরানের বিরোধী নেতা রেজা পাহলভি খুবই ভদ্র ও ভালো মানুষ মনে হয়, তবে তিনি ইরানের ভেতরে পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে পারবেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৪ জানুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন।

ট্রাম্প বলেছেন, সে খুব ভালো মানুষ মনে হয়, কিন্তু নিজের দেশে সে কেমন করবে, আমি জানি না। আর আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি। তিনি আরও বলেছেন, তার দেশ তার নেতৃত্ব মেনে নেবে কি না, আমি নিশ্চিত নই। যদি মেনে নেয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। পাহলভির সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। 

ট্রাম্প আরও বলেন, বিক্ষোভের কারণে ইরান সরকারের পতন হতে পারে, তবে সত্যি বলতে যেকোনো শাসনব্যবস্থাই ভেঙে পড়তে পারে। তবে পড়ুক বা না পড়ুক, সময়টা খুবই গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে যাচ্ছে।

উল্লেখ্য, ৬৫ বছর বয়সী রেজা পাহলভি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগেই ইরান ছেড়েছিলেন। সাম্প্রতিক বিক্ষোভে তিনি সামনে এলেও ইরানে তার নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নিয়ে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। 
 
/এসএসএস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী