ট্রাম্পের হুমকিতে ৮০০ মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান: দাবি হোয়াইট হাউজের

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৬, ১৫:৪৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৭:২৫

যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান প্রায় ৮০০টি মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা স্থগিত করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউজে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইম অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

লেভিট সাংবাদিকদের জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করা হয়েছে যে বুধবার কার্যকর হওয়ার কথা থাকা প্রায় ৮০০টি মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেছেন, ইরানে হত্যাযজ্ঞ বন্ধে সব বিকল্পই এখনও খোলা রয়েছে এবং এ বিষয়ে ট্রাম্প ও তাঁর দল সরাসরি ইরানি কর্মকর্তাদের কাছে এ বার্তা পৌঁছে দিয়েছে। ব্রিফিংয়ে লেভিট আরও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্রদের চাপের মুখেই ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। 

সম্প্রতি, ডিসেম্বরের শেষ দিকে মুদ্রা পতন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়ে দ্রুত রাজনৈতিক দাবিতে রূপ নেয়। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, এ পর্যন্ত ২,৪০৩ জন নিহত ও ১৮,৪৩৪ জন গ্রেফতার হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে অভূতপূর্ব মাত্রার অবৈধ হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়ে জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। 

/এসএসএস/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে