মার্কিন হামলার আশঙ্কায় ইরানের আকাশসীমা এড়াতে ইউরোপের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৬, ০৯:০২আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:১৪

ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার হুমকির প্রেক্ষাপটে এয়ারলাইন্সগুলোকে দেশটির আকাশসীমা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিমান নিরাপত্তা সংস্থা (ইএএসএ)। শুক্রবার (১৬ জানুয়ারি) এ সংক্রান্ত সতর্কতা জারি করে সংস্থাটি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইএএসএ জানিয়েছে, বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের কারণে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এতে ভুল শনাক্তকরণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, বিভিন্ন ধরনের অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ব্যবহারের সম্ভাবনা, রাষ্ট্রীয় প্রতিক্রিয়ার অনিশ্চয়তা এবং সারফেস-টু-এয়ার মিসাইল (এসএএম) ব্যবস্থা সক্রিয় হওয়ার আশঙ্কা, সব মিলিয়ে সব উচ্চতা ও ফ্লাইট লেভেলে চলাচলরত বেসামরিক বিমানের জন্য গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে।

সম্প্রতি ডিসেম্বরে ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত রূপ নেয় সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলনে। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস এর সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৪২৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, এটি ন্যূনতম হিসাব, এবং এ ঘটনায় ১০ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। 

সম্প্রতি যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে বলেছে, আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর পক্ষ থেকে আঞ্চলিক অস্থিরতার আশঙ্কা জানানো হলে ওয়াশিংটন কিছুটা অবস্থান নরম করে।

/এসএসএস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী