রিয়াদে ‘মুকাব’ প্রকল্পের কাজ স্থগিত করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬, ১৯:৫২ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৯:৫২

সৌদি আরবের রাজধানী রিয়াদের কেন্দ্রস্থলে নির্মাণাধীন কিউব বা ঘনকাকৃতির বিশালাকায় বহুতল ভবন ‘দ্য মুকাব’-এর কাজ স্থগিত করা হয়েছে। প্রকল্পটির অর্থায়ন ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বর্তমানে এর নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট চারজন ব্যক্তি নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’-এর অধীনে নেওয়া উচ্চাভিলাষী এই মেগাপ্রজেক্টটি আপাতত কাটছাঁট বা বিলম্বিত হওয়ার তালিকায় সর্বশেষ সংযোজন। ৯২৫ বিলিয়ন ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) বর্তমানে খরচ নিয়ন্ত্রণ এবং অগ্রাধিকারভিত্তিতে ব্যয় করার নীতি গ্রহণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, সৌদি আরব এখন নিওম-এর মতো অতি-আধুনিক প্রজেক্টের চেয়ে অধিক জরুরি ও লাভজনক উদ্যোগগুলোতে মনোযোগ দিচ্ছে। বিশেষ করে ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের অবকাঠামো নির্মাণকে এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া ৬০ বিলিয়ন ডলারের দিরিয়া সাংস্কৃতিক জোন এবং কিদ্দীয়া পর্যটন প্রকল্পকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মূলত তেলের দাম আশানুরূপ না হওয়ায় এবং অর্থনৈতিক চাপের মুখে সৌদির বিশাল এই রূপান্তর পরিকল্পনা পুনর্বিন্যাস করা হচ্ছে। ২০২৪ সালের শেষ নাগাদ মেগাপ্রজেক্টগুলোতে বড় অঙ্কের বিনিয়োগের বিপরীতে লোকসান হওয়ায় পিআইএফ এখন লজিস্টিকস, খনি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো লাভজনক খাতে নজর দিচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, ৪০০ মিটার দৈর্ঘ্য ও ৪০০ মিটার প্রস্থের এই ধাতব ঘনকটির ভেতরে একটি সুবিশাল কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডিসপ্লে থাকার কথা ছিল। এটি বিশ্বের বৃহত্তম একক কাঠামো হিসেবে তৈরি হওয়ার কথা ছিল, যার ভেতরে অন্তত ২০টি এম্পায়ার স্টেট বিল্ডিং অনায়াসে জায়গা করে নিতে পারত। তবে বর্তমানে মাটি খনন এবং পাইলিংয়ের কাজ ছাড়া বাকি সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রিয়াদ কনফারেন্সে প্রকল্পের সিইও মাইকেল ডাইক বলেছিলেন, মুকাবের ভেতরে প্রবেশ করা মানে অন্য এক জগতে প্রবেশ করা। তবে তিনি প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জগুলোর কথাও স্বীকার করেছিলেন।

২০৩০ সালের মধ্যে নিউ মুরাব্বা ডিস্ট্রিক্ট নামের এই প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও এখন তা ২০৪০ সাল নাগাদ পিছিয়ে দেওয়া হয়েছে। আবাসন পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্র্যাঙ্কের মতে, এই ডিস্ট্রিক্ট তৈরিতে প্রায় ৫০ বিলিয়ন ডলার খরচ হতে পারে, যা জর্ডানের মোট জিডিপির সমান।

এদিকে, মুকাবের নকশাটি উন্মোচনের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ে। অনেকে এর নকশার সঙ্গে পবিত্র মক্কার কাবার সাদৃশ্য নিয়ে প্রশ্ন তোলেন।

উল্লেখ্য, গত সপ্তাহেই নিওম প্রকল্পের আওতাধীন ‘ট্রোজেনা’-তে ২০২৯ সালের এশীয় শীতকালীন গেমস আয়োজন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে সৌদি আরব।

/এএ/
সম্পর্কিত
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
বাংলাদেশকে না জানিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বাস্তবতা কতটুকু?
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত