ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬, ১৮:২৪ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৩৩

ইউরোপীয় ইউনিয়নের এক অধিবেশনে ইরানের ওপর নতুন করে এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার লক্ষ্য ব্যক্তিবর্গ ও সংস্থা যারা ইরানে বিক্ষোভ দমন বা রাশিয়ার প্রতি সমর্থনের সঙ্গে জড়িত। ইরানে সম্প্রতি সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভ দমন বা রাশিয়ার প্রতি সমর্থনের সাথে জড়িত ব্যক্তিবর্গ ও সংস্থা এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সেই সূত্রে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসও(আইআরজিসি) এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

একজন ইইউ কূটনীতিক জানিয়েছেন, ইইউ শিগগিরই ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে পারে। এতে আইআরজিসি ইসলামিক স্টেটস (আইএস) ও আল-কায়দার মতো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সমপর্যায়ে বিবেচিত হবে।

ফ্রান্সসহ কয়েকটি দেশ পূর্বে এ সিদ্ধান্তের বিরোধিতা করলেও, সম্প্রতি তারা সমর্থন জানিয়েছে। এতে ইইউ’র ২৭ সদস্য দেশের মধ্যে সর্বসম্মতিক্রমে অনুমোদনের সম্ভাবনা বেড়েছে।এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে ইরানকে অভ্যন্তরীণ আন্দোলন দমন ও সামরিক সহযোগিতার জন্য দায়ী করা হতে পারে। বিশেষত ইউক্রেনে ইরানের ভূমিকার দিকেও নজর রাখা হচ্ছে।

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রতিষ্ঠা করা হয়। এটি দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি দেখভাল করে।

/এমবিএম/
সম্পর্কিত
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
সর্বশেষ খবর
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত