গাজার রাফাহ সীমান্ত আংশিকভাবে খুলে দিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৬, ২০:৩৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ২০:৩৭

ইসরায়েল রবিবার থেকে মিশরের সঙ্গে সংযুক্ত রাফাহ সীমান্ত আংশিকভাবে খুলে দিচ্ছে, যা দুই বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল। তবে গাজায় চলমান মানবীক সংকট চলাকালীন সীমিত সংখ্যক মানুষের চলাচলের সুযোগ থাকছে এই সীমান্তে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাফাহ ক্রসিংয়ের মাধ্যমে গাজা স্ট্রিপে প্রবেশ প্রস্থান মিশরের সঙ্গে সমন্বয় করে, ইসরায়েলের পূর্বনির্ধারিত নিরাপত্তা অনুমোদনের পর এবং ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে অনুমোদিত হবে।

জানা গেছে, এই সীমান্ত কেবল তাদের জন্য খোলা হচ্ছে, যারা ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত পুনরায় শুরুর পর গাজা ছেড়েছেন এবং ইসরায়েলের নিরাপত্তা অনুমোদন পেয়েছেন। এছাড়া ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রিত করিডোরে অতিরিক্ত যাচাই-বাছাই অব্যাহত থাকবে।

হামাস দাবি করেছে, সীমান্ত পারাপার উভয় দিকেই কোনও বিধিনিষেধ ছাড়া খোলা উচিত। তারা ইসরায়েলকে যুক্তরাষ্ট্র-প্রণিত যুদ্ধবিরতি চুক্তির সব ধারা বাস্তবায়ন করতে এবং গাজার প্রশাসনের জন্য ফিলিস্তিনি প্রযুক্তিগত কমিটি প্রবেশের অনুমতি দিতে আহ্বান জানিয়েছে।

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে, যা সাধারণ মানুষকে হত্যা করছে এবং প্রায় ২০ লাখ গৃহহীন মানুষকে খাদ্য, আশ্রয় চিকিৎসাসামগ্রী থেকে বঞ্চিত করছে।

রাফাহ সীমান্ত হস্তান্তর যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা চলতি সপ্তাহে শেষ ইসরায়েলি বন্দীর প্রত্যাবর্তনের পর প্রযোজ্য। জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার এর পুনঃউদ্বোধনের জন্য চাপ সৃষ্টি করেছে, যাতে গাজায় আটকে পড়া শরণার্থীদের অমানবিক পরিস্থিতি মোকাবিলা করা যায়।

/এমবিএম/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের