সীমিত পরিসরে রাফাহ সীমান্ত খুলে দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৩

মিসরের সঙ্গে গাজা উপত্যকার রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দিয়েছে ইসরায়েল। কঠোর নিরাপত্তা বিধিনিষেধের আওতায় সীমিত সংখ্যক ফিলিস্তিনিকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। এতে অল্প সংখ্যক বাসিন্দা গাজা ছাড়তে পারছেন এবং কিছু গৃহহীন মানুষ ফিরতে পারছেন। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, প্রথম দিনে প্রায় ৫০ জন ফিলিস্তিনি গাজায় প্রবেশ করবেন এবং একই সংখ্যক মানুষ গাজা ছাড়তে পারবেন। তবে সবাইকে ইসরায়েলের কড়া নিরাপত্তা যাচাইয়ের মুখে পড়তে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির প্রাথমিক ধাপের আওতায় এটি ছোট হলেও গুরুত্বপূর্ণ অগ্রগতি।

যুদ্ধ চলাকালে রাফাহ ক্রসিং দীর্ঘদিন কার্যত বন্ধ ছিল। ফলে দুই মিলিয়নের বেশি গাজাবাসীর জন্য প্রবেশ প্রস্থানের প্রধান পথটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। বর্তমানে যাতায়াতের জন্য ইসরায়েলের নিরাপত্তা অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীদের আড়াই কিলোমিটার দীর্ঘ ফিলাডেলফি করিডরের শক্তিশালী চেকপয়েন্ট পার হতে হচ্ছে।

সীমান্ত খুললেও সহিংসতা থামেনি। ইসরায়েলি হামলায় গাজার উত্তর দক্ষিণাঞ্চলে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে।

এদিকে বিদেশি সাংবাদিকদের এখনও গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, ফলে স্বাধীনভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন করা কঠিন হয়ে পড়েছে। গণমাধ্যমের প্রবেশাধিকার চেয়ে দায়ের করা এক আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে চলছে। ইসরায়েল কর্তৃপক্ষের দাবি, সাংবাদিক প্রবেশে সেনাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

রাফাহ সীমান্ত পুনরায় চালু হওয়া যুদ্ধবিরতির শর্তের অংশ। এই চুক্তির আওতায় বড় ধরনের সামরিক অভিযান বন্ধ, জিম্মি মুক্তি এবং ত্রাণ সহায়তা প্রবেশের সুযোগ অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরায়েলি বাহিনী এখনও গাজার অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণে রেখেছে। গাজার বহু বাসিন্দা উপকূলীয় এলাকায় অস্থায়ী আশ্রয়ে কার্যত বন্দি অবস্থায় রয়েছেন।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৃহত্তর পরিকল্পনায় হামাসকে অস্ত্র প্রশাসনিক নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে আন্তর্জাতিক সমর্থিত একটি প্রশাসনের হাতে পুনর্গঠনের দায়িত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে বিষয়ে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি এবং উত্তেজনা অব্যাহত রয়েছে।

/এমবিএম/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ