ওমানে বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনা   

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৪

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পরমাণু ইস্যুতে পরিস্থিতি শান্ত করতে শুক্রবার ওমানে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আলোচনার মূল লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কর্মকর্তা জানিয়েছে, শুরুতে আলোচনার স্থান হিসেবে তুরস্ক ভাবা হয়েছিল কিন্তু ইরানের অনুরোধে তা ওমানে সরানো হয়েছে। ইরান চায় আলোচনাটি শুধুমাত্র তাদের পরমাণু কর্মসূচি পর্যন্ত সীমাবদ্ধ থাকুক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে আলোচনা না করা হোক।

কর্মকর্তা আরও জানিয়েছেন, শুরু থেকেই ইরান শুধু পরমাণু ইস্যুতে কথা বলতে আগ্রহী ছিল, তবে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে অন্য বিষয়ও তুলতে চায়।

সম্প্রতি ইরান জানিয়েছে, তাদের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনায় কোনও ছাড় পাবে না এবং তারা এটিকে রেড লাইন হিসেবে দেখছে। গত বছর ইসরায়েলের হামলার পর তাদের ক্ষেপণাস্ত্র মজুত আবার পূরণ হয়েছে। ইরান সতর্কবার্তা দিয়েছে, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা ক্ষেপণাস্ত্র ব্যবহার থেকে পিছপা হবে না।

রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নিতে পারেন। ইরানের পক্ষে থাকার কথা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির। যদিও পাকিস্তান, সৌদি আরব, কাতার, মিসর ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের প্রতিনিধিদের উপস্থিতির কথা ছিল, ইরান চেয়েছে কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা।

/এসএসএস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের