শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনায় বসবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার পারমাণবিক আলোচনা শিগগিরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে আস্থা গড়ে তুলতে এখনও সময় লাগবে বলে জানিয়েছেন আরাঘচি। শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার আলোচনার পর আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সাক্ষাৎকারে আরাঘচি বলেছেন, পারমাণবিক সমৃদ্ধকরণ আমাদের অবিচ্ছেদ্য অধিকার এবং এটি অব্যাহত থাকবে। বোমাবর্ষণ করেও আমাদের সক্ষমতা ধ্বংস করা যায়নি। তিনি আরও জানিয়েছেন, সমৃদ্ধকরণ বিষয়ে আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করতে ইরান একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত।

আরাঘচির আরও বলেছেন, ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান একমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব। সামরিক চাপ বা হুমকি এই সংকটের কোনও টেকসই সমাধান দিতে পারে না। তার এমন মন্তব্য আসে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনা শুরু হওয়ার একদিন পর।  

আবার শুক্রবারের আলোচনা প্রসঙ্গে আরাঘচি বলেছেন, এটি একটি ভালো সূচনা হলেও আস্থা গড়ে তুলতে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে ইরান অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলা চালাবে।

তিনি আরও বলেছেন, মাসকাটের আলোচনা হয়েছে পরোক্ষভাবে, ওমানের মধ্যস্থতায়। তবে ভবিষ্যতে সরাসরি যোগাযোগের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। দুই পক্ষই শিগগিরই আরেক দফা আলোচনায় বসতে সম্মত হয়েছে, যদিও নির্দিষ্ট সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

আরাঘচি স্পষ্ট করে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরক্ষামূলক বিষয় হওয়ায় এটি কোনও ভাবেই আলোচনার অংশ হবে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ সত্ত্বেও ইরান জানিয়েছে, পারমাণবিক ইস্যুর বাইরে আলোচনার পরিধি বাড়ানোর প্রস্তাব তারা প্রত্যাখ্যান করবে। 

/এসএসএস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি