নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির কারাদণ্ডের মেয়াদ বাড়ালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৭

নোবেল শান্তি পুরস্কারজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদিকে আরও সাত বছরের বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। অনশন শুরুর পর নতুন করে দেওয়া এই সাজা ইরানে ভিন্নমতের বিরুদ্ধে চলমান কঠোর দমন-পীড়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রবিবার তার সমর্থকদের বরাতে জানানো হয়, শনিবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের একটি আদালত এই রায় দেয়। নার্গিসের আইনজীবী মোস্তাফা নিলি জানান, ‘সমাবেশ ও আঁতাতের’ অভিযোগে নার্গিস মোহাম্মদিকে ছয় বছর এবং ‘রাষ্ট্রবিরোধী প্রচারণার’ অভিযোগে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তার ওপর দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং রাজধানী তেহরান থেকে দূরের খোসফ শহরে দুই বছরের অভ্যন্তরীণ নির্বাসনের আদেশ দেওয়া হয়েছে।

৫৩ বছর বয়সী নার্গিস মোহাম্মদি গত ২ ফেব্রুয়ারি থেকে অনশনে ছিলেন। সাজা ঘোষণার পর অসুস্থতার কারণে তিনি অনশন ভেঙেছেন। গত ডিসেম্বরে এক মানবাধিকার আইনজীবীর স্মরণসভায় অংশ নিতে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তিনি প্রকাশ্যে বিচার ও জবাবদিহির দাবি জানিয়েছিলেন।

এর আগে চিকিৎসাজনিত কারণে অস্থায়ী মুক্তি পেলেও নার্গিস আন্দোলন ও প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলেন। তিনি ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ কণ্ঠ ছিলেন।

নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি আগে থেকেই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কারাদণ্ডে দণ্ডিত অবস্থায় কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তিনি হৃদ্‌রোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগেছেন বলে তার সমর্থকেরা জানিয়েছেন।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই সাজা ইরানে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আরও চাপ সৃষ্টি করবে।

/এমবিএম/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের