হরমুজ প্রণালিতে সামরিক মহড়া শুরু করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সোমবার (১৬ ফেব্রুয়ারি) হরমুজ প্রণালিতে একাধিক সামরিক মহড়া শুরু করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তেহরান এই মহড়াকে 'সম্ভাব্য নিরাপত্তা ও সামরিক হুমকি' মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে বর্ণনা করেছে। ফরাসিভিত্তিক বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রাক্কালে সোমবার হরমুজ প্রণালীতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ধারাবাহিক সামরিক মহড়া শুরু করেছে। মহড়ার নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। এর উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীতে “সম্ভাব্য নিরাপত্তা ও সামরিক হুমকি” মোকাবিলায় গার্ড বাহিনীকে প্রস্তুত রাখা। 

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আইআরজিসি প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুরের তত্ত্বাবধানে আবু মুসা দ্বীপ থেকে এই মহড়া শুরু হয়েছে। দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানোই এর মূল লক্ষ্য।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, দ্বীপভিত্তিক ইউনিটগুলো মূল ভূখণ্ডের সহায়তা ছাড়াই অভিযান চালাতে পারে এবং তাদের ক্ষেপণাস্ত্র ১,০০০ কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের ডেস্ট্রয়ার ধ্বংসে সক্ষম।

এই মহড়া এমন সময় শুরু হয়েছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওই আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে জেনেভায় পৌঁছেছেন। ওমানের মধ্যস্থতায় মঙ্গলবার তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে চাপ দিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে অঞ্চলে মার্কিন নৌবাহিনীর ব্যাপক মোতায়েনকে তিনি “আরমাডা” হিসেবে উল্লেখ করেছেন।

/এসএসএস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী