ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় পরোক্ষভাবে জড়িত থাকবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮

জেনেভায় মঙ্গলবার ইরানের সঙ্গে অনুষ্ঠিতব্য পারমাণবিক আলোচনায় তিনি পরোক্ষভাবে জড়িত থাকবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও ট্রাম্প বিশ্বাস করেন যে ইরান একটি পারমাণবিক চুক্তি করবে। সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরানের সঙ্গে অনুষ্ঠিতব্য পারমাণবিক আলোচনায় আমি পরোক্ষভাবে যুক্ত থাকব। এখানে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমার মনে হয়, তারা চুক্তি না করলে যে ফলাফল হতে পারে, তা চাইবে না। 

সম্প্রতি মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছে, আলোচনায় সফলতা না পেলে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।   

আবার সোমবার হাঙ্গেরিতে সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করা সহজ হবে না। কূটনৈতিকভাবে চুক্তির সুযোগ থাকতে পারে, কিন্তু এটা খুব কঠিন হবে। তিনি আরও বলেছেন, ইরানের সঙ্গে বাস্তব চুক্তি করা কঠিন, কারণ আমরা এমন উগ্র শিয়া ধর্মগুরুদের সঙ্গে লড়াই করছি, যারা ভৌগোলিক নয়, ধর্মীয় সিদ্ধান্ত নিচ্ছে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সোমবার জাতিসংঘের পারমাণবিক তত্ত্বাবধান সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের পর তিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, জেনেভায় তাদের লক্ষ্য ন্যায্য ও সমতামূলক চুক্তি অর্জন। তিনি আরও জানিয়েছেন, আলোচনায় হুমকির মুখে আত্মসমর্পণের কোনও ইচ্ছা নেই।

/এসএসএস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী