যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ইতিবাচক অগ্রগতির দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০০

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জেনেভায় অনুষ্ঠিত পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় নীতিগত বিষয়ে একটি বোঝাপড়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার বৈঠক শেষে ইরানি গণমাধ্যমকে জানান,এতে অগ্রগতি হলেও এখনো কাজ বাকি রয়েছে। তিনি বলেন,এই অগ্রগতি অর্থ এটা নয় যে শিগগিরই চুক্তি হবে, তবে আলোচনার পথ শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওমানের মধ্যস্থতায় এই পরোক্ষ আলোচনা হয়েছে। ইরানের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্ব দেন। যুক্তরাষ্ট্রের পক্ষে বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন। বৈঠক কয়েক ঘণ্টা স্থায়ী হয়েছে।

আলোচনার সময়ই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হরমুজ প্রণালীর কিছু অংশ নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে কয়েক ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী সেখানে সামরিক মহড়া চালাচ্ছে। এ প্রণালী বিশ্বের তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ, যার মাধ্যমে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়। ইরান অতীতে হামলার জবাবে এটি বন্ধ করার হুমকি দিয়েছে,যা বৈশ্বিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে।

যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে যুদ্ধজাহাজসহ সামরিক শক্তি বাড়িয়েছে, যাতে ইরানকে ছাড় দিতে চাপ দেওয়া যায়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তেহরানে সরকার পরিবর্তন সবচেয়ে ভালো হতে পারে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো চেষ্টা তার সরকারকে উৎখাত করতে ব্যর্থ হবে।

এই আলোচনা ২০২৫ সাল থেকে চলমান পারমাণবিক বিরোধ নিরসনের অংশ। প্রথম দফা আলোচনা ফেব্রুয়ারির শুরুতে ওমানে হয়েছিল। উভয় পক্ষ এখন সম্ভাব্য চুক্তির খসড়া তৈরি করবে এবং পরবর্তী দফার তারিখ নির্ধারণ করবে।

/এমবিএম/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে