যুক্তরাষ্ট্রের প্রকাশিত যুদ্ধবিরতির খসড়া নথি প্রত্যাখ্যান করলো হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ০৯:১১আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১১

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির খসড়া হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় যে নথি প্রকাশ করেছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির প্রধান নাঈম কাসেম এক বিবৃতিতে একে লেবাননের জন্য ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন।

হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আল-মানার টিভিতে প্রচারিত ওই বিবৃতিতে নাঈম কাসেম বলেন, যুক্তরাষ্ট্র যে নথিটি প্রকাশ করেছে, ব্যবহারিক পর্যায়ে তার কোনও মূল্য নেই; বরং এটি আমাদের দেশের জন্য একটি অপমান।

তিনি আরও উল্লেখ করেন যে, এই প্রস্তাবটি লেবাননের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। নাঈম কাসেম বলেন, সবাই জানে যে লেবানন সরকার এই বিবৃতির বিষয়ে কোনও বৈঠক করেনি বা এটি অনুমোদনও করেনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে হিজবুল্লাহ প্রধানের এই বক্তব্যের ফলে ওই চুক্তির কার্যকারিতা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হলো।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
ইরানমুখী জাহাজে মার্কিন হামলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ট্রাম্পের চাপে হামলা থামালো ইরান-ইসরায়েল
সর্বশেষ খবর
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
তাপপ্রবাহের মাঝেই বৃষ্টির বার্তা, ভিজতে পারে যেসব এলাকা
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুন, ২০২৬)
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
ইউএনডিপির সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারের আহ্বান আইজিপির
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণের অপেক্ষায় বিশ্ব
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প শেষ হচ্ছে নভেম্বরে 
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প
রাতে একই জায়গায় ৩ বার ভূমিকম্প