ক্যানসার আক্রান্ত নেতানিয়াহুকে চিকিৎসার নথি জমা দেওয়ার নির্দেশ আদালতের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৬, ১৮:০১আপডেট : ০৭ মে ২০২৬, ১৯:৪২

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার চিকিৎসার যাবতীয় নথিপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রামলে ম্যাজিস্ট্রেট আদালত। গত মাসে নিজের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রথমবারের মতো প্রকাশ করার পর আদালত এই আদেশ দিলো। নথিতে ক্যানসার কখন শনাক্ত হয়েছিল এবং এর চিকিৎসার বিস্তারিত বিবরণ থাকতে হবে।

বিচারক মেনাহেম মিজরাহি এক মানহানি মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ জারি করেছেন। ২০২৪ সালে সাংবাদিক উরি মিসগাভ, বেন কাসপিট ও নেতানিয়াহুর কড়া সমালোচক গোনেন বেন ইতজাক দাবি করেছিলেন প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ। তাদের এই মন্তব্যের বিরুদ্ধে নেতানিয়াহু মানহানির মামলা করেন।

গত মাসে নেতানিয়াহু নিজেই প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার এবং চিকিৎসা নেওয়ার কথা স্বীকার করেন। এর পরপরই সাংবাদিক উরি মিসগাভ আদালতে একটি আবেদন করেন। ওই আবেদনে তিনি নেতানিয়াহুর ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান ড. জভি বেরকোভিটস এবং ক্যানসার চিকিৎসার প্রধান অধ্যাপক অ্যারন পোপভতজারকে সাক্ষী হিসেবে তলব করার অনুরোধ জানান।

বিচারক মিজরাহি রুলিংয়ে জানিয়েছেন, নেতানিয়াহুকে তার সর্বশেষ শারীরিক অবস্থার প্রতিবেদন আদালতে জমা দিতে হবে। তবে এই নথিগুলো ‘সিলগালা’ অবস্থায় থাকবে এবং সাধারণের জন্য উন্মুক্ত করা হবে না।

আদালত নির্দেশ দিয়েছেন, নথিপত্রের সঙ্গে চিকিৎসক বেরকোভিৎসকে একটি স্বাক্ষর করা চিঠি জমা দিতে হবে। সেখানে স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে নথিতে নেতানিয়াহুর স্বাস্থ্যের হালনাগাদ তথ্য এবং তার ‘প্রোস্টেট ক্যানসার প্রথম কবে ধরা পড়েছিল’ সেই সংক্রান্ত বিবরণ রয়েছে।

১৩ মে’র মধ্যে নেতানিয়াহুকে এসব রেকর্ড জমা দিতে হবে। বিচারক আরও জানিয়েছেন, এই মামলায় নেতানিয়াহু নিজে সাক্ষ্য দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে যে ড. বেরকোভিটস ও অধ্যাপক পোপভতজারকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হবে কিনা।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান এখন সারা বিশ্বে শক্তিশালী ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে স্বীকৃত: প্রেসিডেন্ট
ভেনেজুয়েলার রাস্তায় অসংখ্য মানুষ, ভয়ে ফিরছে না ঘরে
ভেনেজুয়েলায় উদ্ধারকারী দল ও সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
সর্বশেষ খবর
ইরান এখন সারা বিশ্বে শক্তিশালী ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে স্বীকৃত: প্রেসিডেন্ট
ইরান এখন সারা বিশ্বে শক্তিশালী ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে স্বীকৃত: প্রেসিডেন্ট
মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনালের প্রস্তাব
মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনালের প্রস্তাব
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা তুলে নিলেন বাদী
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা তুলে নিলেন বাদী
মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান