বৈরুতে ইসরায়েলি অপরাধের জবাব দেওয়া হবে: ইরানি কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৬, ২১:১৪আপডেট : ১৪ জুন ২০২৬, ২১:১৪

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলের চালানো বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এই হামলার প্রতিশোধ নেওয়া হবে উল্লেখ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা সরদার আসাদি।

ইরানের বার্তা সংস্থা মিজান-এর প্রতিবেদন অনুযায়ী, বৈরুত হামলা নিয়ে আসাদি বলেন, কোনও সন্দেহ নেই যে, ইসরায়েলের এসব অপরাধের উপযুক্ত জবাব দেওয়া হবে এবং এটি কোনোভাবেই উত্তরহীন থাকবে না।

উল্লেখ্য, খাতাম আল-আনবিয়া হলো ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় যৌথ কমান্ড সদর দফতর। এটি ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং দেশটির নিয়মিত সেনাবাহিনী উভয় বাহিনীর সব ধরনের সামরিক কার্যক্রম তদারকি ও পরিচালনা করে থাকে।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
এশিয়ার এক দেশ ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
ইরানের সঙ্গে চুক্তি, নাকি দ্রুত ধ্বংস?, জাতিসংঘে ট্রাম্পের প্রশ্ন
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার