ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৬, ২২:২১ আপডেট : ১৮ জুন ২০২৬, ২২:২১

চলমান যুদ্ধ অবসানের চুক্তির অংশ হিসেবে মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ তুলে নিয়েছে এবং এক ডজনেরও বেশি জাহাজকে বন্দরে যাওয়ার অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে ভ্যান্স এই ঘোষণা দেন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, চুক্তির ফলে হরমুজ প্রণালি দিয়ে এখন আগের চেয়ে বেশি তেল পরিবাহিত হচ্ছে। বুধবার রাতেই এই নৌপথ দিয়ে ১ কোটি ২৫ লাখ ব্যারেলেরও বেশি তেল পার হয়ে গেছে।

চুক্তিটি ইরানের পক্ষে বেশি ঝুঁকে গেছে, এমন সমালোচনাক উড়িয়ে দিয়ে ভ্যান্স বলেন, সামরিক দিক থেকে চুক্তির প্রাথমিক শর্তের আমাদের অংশটুকু আমরা সম্মান ও রক্ষা করছি। তিনি একে চুক্তির একটি তাৎক্ষণিক সুফল হিসেবে উল্লেখ করেন।

ভ্যান্স জানান, ইরান চুক্তি নিয়ে আলোচনার জন্য তার সুইজারল্যান্ড যাওয়ার পরিকল্পনা রয়েছে, তবে সেটি কবে হবে তা এখনও তিনি জানেন না। ইরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমিয়ে আনা এবং হরমুজ প্রণালি দিয়ে পুনরায় তেল চলাচল শুরু করার লক্ষ্যে চুক্তিটি বাস্তবায়নের আলোচনায় তার মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার, দুটি তেলবাহী ট্যাংকার কোনও বাধা ছাড়াই মার্কিন সামরিক অবরোধ পার হয়ে ইরান ত্যাগ করে। মার্চেন্ট শিপিং ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জাহাজ দুটিতে যৌথভাবে মোট ৩৮ লাখ ব্যারেল ইরানের অপরিশোধিত তেল ছিল।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে জাহাজ চলাচল ‘স্বাভাবিক’ হয়েছে। তবে তারা স্পষ্ট করে বলেছে, হরমুজ প্রণালি এখনও ইরানি সামরিক বাহিনীর নজরদারি ও নিয়ন্ত্রণে রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াতের জন্য এখনও সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

সামুদ্রিক তথ্যবিষয়ক সংস্থা লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স-এর মতে, চুক্তি স্বাক্ষরের পর থেকে বড় বড় জাহাজ মালিকরা হরমুজ প্রণালি দিয়ে তাদের জাহাজ চলাচল শুরু করেছেন। তবে বৃহস্পতিবার পর্যন্ত ঠিক কতগুলো জাহাজ পার হয়েছে, সেই সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।

লয়েডস লিস্টের প্রধান সম্পাদক রিচার্ড মিড এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, গত ফেব্রুয়ারি থেকে কার্যত অবরুদ্ধ থাকার পর, দীর্ঘ ১১০ দিনের মধ্যে এই প্রথম বড় বড় কোম্পানির মালিকানাধীন জাহাজগুলো প্রণালি পার হচ্ছে। লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, গ্রিমালডি গ্রুপ, কসকো, নুটসেন এবং এনওয়াইকে-এর মতো শীর্ষ জাহাজ মালিকদের নিয়ন্ত্রিত ট্যাংকারগুলো ইতোমধ্যে প্রণালি অতিক্রম করেছে। এ ছাড়া ইরানের পতাকাবাহী ও ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন দুটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত অপরিশোধিত তেলের ট্যাংকারও প্রণালীতে প্রবেশ করেছে।

এই চুক্তিতে স্থায়ীভাবে শত্রুতা অবসানের আহ্বান জানানো হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য ৬০ দিনের আলোচনার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আবারও হামলা শুরু করার পথ খোলা রেখেছেন।

সূত্র: এপি

 

/এএ/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির