পাখির সঙ্গে ইসরায়েলি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধাক্কা, জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৬, ১৬:৫৬ আপডেট : ২৬ জুন ২০২৬, ১৯:০০

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে বহনকারী বিমানবাহিনীর একটি হেলিকপ্টার একঝাঁক পাখির সঙ্গে ধাক্কা খাওয়ার পর জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, জেরুজালেমের মাউন্ট হার্জলে একটি স্মরণসভা শেষে প্রেসিডেন্ট হারজগকে নিয়ে হেলিকপ্টারটি উত্তর ইসরায়েলে একটি শোকসভার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ওড়ার সময় হেলিকপ্টারটির সঙ্গে পাখির ধাক্কা লাগলে চালক সেটিকে পামাচিম বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করান। তবে এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা কেউ আহত হননি বলে জানিয়েছে আইডিএফ।

পরবর্তীতে প্রেসিডেন্ট হারজগ এবং তার সফরসঙ্গীরা অন্য একটি হেলিকপ্টারে চড়ে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী যাত্রা সম্পন্ন করেন।

সামরিক বাহিনী জানিয়েছে, পাখির ধাক্কা খাওয়া হেলিকপ্টারটিকে ইসরায়েলি বিমানবাহিনীর প্রযুক্তিগত কর্মীদের কাছে রক্ষণাবেক্ষণের জন্য পাঠানো হয়েছে, যাতে সেটিকে যত দ্রুত সম্ভব পুনরায় কার্যোপযোগী অবস্থায় ফিরিয়ে আনা যায়।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/এমওএফ/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি