আঙ্কারায় ন্যাটোর সম্মেলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ইরান

আন্তর্জাতিক ডেস্ক 
১০ জুলাই ২০২৬, ১০:২৬আপডেট : ১০ জুলাই ২০২৬, ১০:২৬

তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যায়িত করেছে ইরান। চলতি সপ্তাহে অনুষ্ঠিত এই জোটের বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা। তবে এই বৈঠক এবং এতে হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর বিশেষ নজর দেওয়ার বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তুরস্কে নিযুক্ত ইরানি দূতাবাস জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তেহরান কোনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে না বলেও তারা জোরারোপ করে। ইরনার প্রতিবেদনে আরও বলা হয়, দূতাবাসটি স্পষ্ট করেছে যে হরমুজ প্রণালির নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব ইরানের এবং অন্যান্য দেশের অস্থিতিশীল কর্মকাণ্ডই এই অঞ্চলের নিরাপত্তাহীনতার মূল উৎস।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ন্যাটো প্রধান মার্ক রুটের তীব্র সমালোচনা করেছেন। ন্যাটো প্রধানকে লক্ষ্য করে তিনি বলেন, একটি অবৈধ এবং চাপিয়ে দেওয়া যুদ্ধে দাসত্ব করার জন্য নিজের অক্লান্ত আত্মতৃপ্তি প্রকাশ করছেন তিনি। বাঘাই আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে ন্যাটোর সমর্থন দেওয়া মূলত ‘একজন চাটুকার দরবারীর দাসত্বপূর্ণ মানসিকতাকে উন্মোচিত করে, যে মনে করে তোষামোদি দিয়ে রাজার অবজ্ঞাকে মুছে ফেলা সম্ভব’।

উল্লেখ্য ন্যাটো শীর্ষ সম্মেলন শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের প্রতি হরমুজ প্রণালির নিরাপত্তা সুনিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করার আহ্বান জানিয়েছিলেন।

ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে এক যৌথ উপস্থিতিতে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, আমি ন্যাটোর ওপর সন্তুষ্ট নই। কারণ, তারা বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র ইরানের বিরুদ্ধে আমাদের সাহায্য করতে চায়নি। তারা আমাদের সাহায্য করতে অনিচ্ছুক ছিল।

সূত্র: আল জাজিরা

/এএস/ 
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?