ইরানে তৃতীয় দফায় হামলা চালালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৬, ০৮:৪৯আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৯:৩৭

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানে তৃতীয় দফায় বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) নির্লজ্জভাবে হামলা চালিয়েছে বলে মার্কিন সামরিক বাহিনী অভিযোগ তোলার পর এই পদক্ষেপ নেওয়া হলো। কাতারভিত্তিক  সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সেন্টকম জানায়, হামলার কারণে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এর ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে জাহাজটি তার যাত্রা অব্যাহত রাখতে পারছে না। এছাড়া জাহাজের এক ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়েছে।

গত ১৬ জুন সই হওয়া একটি শান্তি চুক্তির কথা উল্লেখ করে সেন্টকম জানায়, বাণিজ্যিক জাহাজে পূর্ববর্তী হামলার জন্য ইরানকে জবাবদিহিতার আওতায় আনার পর সমঝোতা স্মারক মেনে চলার আরেকটি সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা আবারও ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী আরও জানায়, এর প্রতিক্রিয়া হিসেবে, বেসামরিক নাবিক এবং হরমুজ প্রণালি দিয়ে অবাধে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা ধ্বংস করতে যুক্তরাষ্ট্র এই অভিযান অব্যাহত রাখছে। এর মাধ্যমে ইরানকে বড় ধরনের খেসারত দিতে হচ্ছে।

/এএস/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের